Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সেরেনিটি বাই সৈকতের চতুর্থ জন্মদিনে বিশেষ প্রদর্শনী, মাড ক্যাফেতে চলছে 'শারদ আভরণ'

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে 'মাড ক্যাফে' (Mud Cafe)-তে চলছে সেরেনিটি বাই সৈকতের (Serenity by Saikat) বিশেষ প্রদর্শনী (exhibition) 'শারদ আভরণ'। ডিজাইনার সৈকত বন্দ্যোপাধ্যায়ের ডিজাইনার স্টুডিও চার বছর পূর্ণ কর

সেরেনিটি বাই সৈকতের চতুর্থ জন্মদিনে বিশেষ প্রদর্শনী, মাড ক্যাফেতে চলছে 'শারদ আভরণ'

শেষ আপডেট: 27 August 2022 13:50

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে 'মাড ক্যাফে' (Mud Cafe)-তে চলছে সেরেনিটি বাই সৈকতের (Serenity by Saikat) বিশেষ প্রদর্শনী (exhibition) 'শারদ আভরণ'। ডিজাইনার সৈকত বন্দ্যোপাধ্যায়ের ডিজাইনার স্টুডিও চার বছর পূর্ণ করেছে। সেইসঙ্গে পুজোও আসছে। তাই সৈকতের পুজো স্পেশ্যাল শাড়ি, পাঞ্জাবি ও ধুতির কালেকশন সাজিয়ে চলছে প্রদর্শনী। উদ্বোধনে উপস্থিত ছিলেন ডা: দীপান্বিতা হাজারি, ডা: অনন্যা ভৌমিক, সঙ্গীতশিল্পী গৌরব সরকার প্রমুখ।

Mud Cafe
Mud Cafe

সৈকতের স্পেশ্যালিটি কাঁথাস্টিচের কাজ ও বাটিক। কটন, হ্যান্ডলুম, সিল্ক, তসরে কাঁথাস্টিচের কাজ করা শাড়ি প্রচুর করেছেন শিল্পী। রয়েছে ক্র্যাক ছাড়া অভিনব হ্যান্ড বাটিকের শাড়িও। সৈকতের একেবারে নিজস্ব কিছু অভিনব ব্লক আছে যা কটন ,সিল্ক ও তসরকে সমৃদ্ধ করেছে। মিক্স ম্যাচ করেও পুজো স্পেশ্যাল কিছু শাড়ি তৈরি হয়েছে।

Mud Cafe
Mud Cafe

আর ছেলেদের জন্য আছে নানা থিমে তৈরি কটন পাঞ্জাবি। পাঞ্জাবিতে কাঁথা, ব্লক-আপ্লিক ও হ্যান্ড পেন্টিং করেছেন সৈকত। ধুতিতেও কাঁথা, ব্লকপ্রিন্ট ও প্যাচওয়ার্ক করা হয়েছে। এইসব শাড়ি ও পোশাক সাজিয়ে প্রদর্শনী চলবে কাল অর্থাৎ ২৮ অগস্ট অবধি। দুপুর বারোটা থেকে রাত ন'টা পর্যন্ত চলবে বিকিকিনির আসর।

ঠিকানা -মাড ক্যাফে, ১৭৪ ই, রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা- ৭০০০২৯। ফোন: ৮৭৭৭৩৭১৪৪০

সুজয়প্রসাদ ও দেবযানীর এক্সক্লুসিভ সম্ভারে সাজানো ‘পরব’


```