Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ভাইফোঁটায় বোন ভাইয়ের চাই জমকালো সাজ, ডিজাইনার বলছেন এবার ট্রেন্ডে গর্জাস লুক

এ বছর ভাইফোঁটায় 'রাইকিশোরী কালেকশন'-এর জমকালো বোন-ভাই কালেকশন

ভাইফোঁটায় বোন ভাইয়ের চাই জমকালো সাজ, ডিজাইনার বলছেন এবার ট্রেন্ডে গর্জাস লুক

শেষ আপডেট: 1 November 2024 17:23

দ্য ওয়াল ব্যুরো: আমাদের বারোমাসে তেরো পার্বণ। আর প্রতিটা  পার্বণেই চাই নতুন নতুন সাজপোশাক। তাই ডিজাইনাররাও নানান উৎসবের জন্য অনেক রকম কনসেপ্টে শাড়ি পোশাক তৈরি করেন। ভাইফোঁটার দিনটা একান্তভাবেই ভাই বোনের নিজস্ব দিন। সাজগোজ খাওয়াদাওয়া, উপহার দেওয়া নেওয়া -সব মিলিয়ে জমাটি অনুষ্ঠান। 

'রাইকিশোরী কালেকশন'-এর ডিজাইনার শ্যামসুন্দর বসু বললেন, এ বছর ভাইফোঁটায় নিয়ে এসেছি জমকালো বোন-ভাই কালেকশন। কারণ এখন ট্রেন্ডে  রয়েছে গর্জাস লুক। 

ছবিতে দেখা গেল রাইকিশোরী কালেকশনের ভাই -বোন সেট। সবুজ মিনে করা বেনারসির সঙ্গে ভেলভেটের ব্লাউজ পরেছে মডেল স্বাগতা। এটা দিদি বা বোনের লুক। তার সঙ্গে মানানসই ডুয়েল টোন র-সিল্কের ওপরে গোল্ডেন সুতোর কাজ করা পাঞ্জাবি পরেছে ভাই। দুজনের পোশাকেই রয়েছে  অভিনবত্বের ছোঁয়া। যেহেতু এই বছর পুজোতে ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকের পাঞ্জাবির ভীষণ চাহিদা ছিল ,তাই  ভাইফোঁটার পাঞ্জাবির হাতার জন্য  বেছে নেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক। 
কোথাও বুকের ওপরে লাল সুতোর হাতে বোনা জারদৌসি কাজের প্যাচওয়ার্ক, আবার কোথাও বুকের সামনে ট্রান্সপারেন্ট নেটের কাজে সেজে উঠেছে মডেল সম্প্রীত। এটা এবারের ভাইফোঁটার  ভাইয়ের লুক। 

ভাইফোঁটায় একটু অন্যরকম কিছু পরতে চান? তাহলে রাইকিশোরীর যোধপুরি কালেকশনে চোখ রাখতে পারেন। অভিনেতা অর্ণব চৌধুরী পরেছেন  একটু অন্য ধরনের যোধপুরি স্টাইলের শর্ট কুর্তা ডিজাইনার বললেন,'অনেকেই একঘেয়ে পাঞ্জাবি পরতে চান  না। সেক্ষেত্রে ভাইফোঁটার সকালে  এই ধরনের কুর্তা আপনাকে দেবে ডিফারেন্ট লুক।' 

•শাড়ি ও পোশাক- রাইকিশোরী কালেকশন 
•মডেল- অর্ণব ,সম্প্রীত, স্বাগত, অমিত 
•মেকআপ- প্রিয়াঙ্কা সহেলী সুস্মিতা শ্রীপর্ণা 
•ফটোগ্রাফি-আরিয়ান 
•লোকেশন-স্টুডিও ৩২ এফ


```