Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নারী সেবা সংঘে 'সৃজনী'র দু'দিনের প্রদর্শনী, থাকছে এক্সক্লুসিভ পুজোর সম্ভার

দ্য ওয়াল ব্যুরো: ২২ ও ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নারী সেবা সংঘের কৌশিক হলে চলবে 'সৃজনী' বুটিকের প্রদর্শনী (Pujo special exhibition at Nari Seva Sangha)। সৃজনীর কর্ণধার ডিজাইনার লিপি সাহা শাড়িকে সাজাচ্ছেন পনেরো বছর ধরে। চুঁচ

নারী সেবা সংঘে 'সৃজনী'র দু'দিনের প্রদর্শনী, থাকছে এক্সক্লুসিভ পুজোর সম্ভার

শেষ আপডেট: 12 October 2023 15:34

দ্য ওয়াল ব্যুরো: ২২ ও ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নারী সেবা সংঘের কৌশিক হলে চলবে 'সৃজনী' বুটিকের প্রদর্শনী (Pujo special exhibition at Nari Seva Sangha)। সৃজনীর কর্ণধার ডিজাইনার লিপি সাহা শাড়িকে সাজাচ্ছেন পনেরো বছর ধরে। চুঁচুড়ার মিয়ারবের রোডে তাঁর 'সৃজনী' ও 'কাব্যলিপি' বুটিকে এক্সক্লুসিভ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-কামিজের বিপুল স্টক রয়েছে।

সৃজনীর এবারের পুজো স্পেশাল (Pujo special exhibition at Nari Seva Sangha) কী জানতে চাওয়ায় লিপি জানালেন, বাংলার জামদানি, হ্যান্ডলুম, কাতান সিল্ক, তসরে কাঁথা ও অন্যান্য প্রদেশের ট্র্যাডিশনাল শাড়ির প্রচুর স্টক এসেছে। তাঁর নিজস্ব ডিজাইনে তৈরি হ্যান্ডপেন্টিং, আপ্লিক, নানা ধরনের এমব্রয়ডারি ও মিক্স অ্যান্ড ম্যাচের এক্সক্লুসিভ শাড়ি রয়েছে পুজোর সম্ভারে। আর আছে ডিজাইনার পাঞ্জাবি, কুর্তি,কামিজ ও ব্লাউজ। নারী সেবা সংঘের প্রদর্শনীতে ১৩০০ টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত দামে শাড়ি পাবেন।

শুধু তাই নয় লিপি জানালেন, সম্প্রতি ব্যাঙ্গালুরুতে একটি প্রদর্শনী করে এসেছেন তিনি। ওখানকার ক্রেতাদের কাছে খুব ভাল রেসপন্স পেয়েছেন। এরপর আগামী ২৯, ৩০ সেপ্টেম্বর ও অক্টোবরের ১ তারিখে মুম্বইতে ও অক্টোবরের ২,৩ ও ৪ তারিখে পুনেতে প্রদর্শনী রয়েছে তাঁর। প্রবাসী বাঙালিরা তো বটেই অবাঙালি ক্রেতারাও সৃজনীর সম্ভারে হাত বাড়াচ্ছেন ভালবেসে।

দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের নারী সেবা সংঘে 'সৃজনী'র প্রদর্শনী চলবে ২২ ও ২৩ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে পুজোর প্রদর্শনী।

আরও পড়ুন: হ্যান্ডলুম শাড়ি থেকে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কলকাতায় অভিনব প্রদর্শনী শুরু হতে চলেছে


```