Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

‘চুমু খাবে কী করে? আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও’, প্রস্তাব দিয়েছিলেন পরিচালক, বিস্ফোরক জারিন

দ্য ওয়াল ব্যুরো: সাহসী দৃশ্য মানেই এখন বলিউডে হিট জারিন খান।  ‘হেট স্টোরি ৩’ ছবিতে জারিনের ‘বোল্ড লুক’ পছন্দ করেছেন দর্শকরা। পর্দায় খুল্লমখুল্লা হলেও, ব্যক্তিগত জীবনে জারিন কিন্তু রাখঢাক করেই চলেন। কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে জারিন এ বার তাঁ

‘চুমু খাবে কী করে? আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও’, প্রস্তাব দিয়েছিলেন পরিচালক, বিস্ফোরক জারিন

শেষ আপডেট: 17 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সাহসী দৃশ্য মানেই এখন বলিউডে হিট জারিন খান।  ‘হেট স্টোরি ৩’ ছবিতে জারিনের ‘বোল্ড লুক’ পছন্দ করেছেন দর্শকরা। পর্দায় খুল্লমখুল্লা হলেও, ব্যক্তিগত জীবনে জারিন কিন্তু রাখঢাক করেই চলেন। কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে জারিন এ বার তাঁর বিস্ফোরক অভিজ্ঞতার কথা বললেন। ‘‘চুমু খেতে হয় কী ভাবে? আমার সঙ্গে রিহার্সাল করে নাও!’’  কেরিয়ারের শুরুর দিকে জারিনকে নাকি ঠিক এ ভাবেই প্রস্তাব দিয়েছিলেন ছবির পরিচালক। এই রিহার্সালের আড়ালে যে প্রছন্ন কু-ইঙ্গিত ছিল সেটা বেশ বুঝেছিলেন জারিন। তাঁর দাবি, ‘‘পরিচালকের মনোভাব বুঝতে দেরি হয়নি। তাঁর বক্তব্য ছিল চুমুর দৃশ্য একেবারে পারফেক্ট করতে নাকি আড়ষ্টতা কাটাতে হবে। সেই জন্য আমি যেন তাঁর সঙ্গেই আগে প্র্যাকটিস করে নিই।’’ পরিচালকের প্রস্তাব তুরন্ত ফিরিয়ে দিয়েছিলেন জারিন। কেরিয়ারের শুরুর দিক হলেও আপস করেননি তিনি। নায়িকার সাফ জবাব ছিল, ‘‘আমি আড়ষ্ট নই। কিসিং সিনে আমার রিহার্সালের দরকার নেই। কারোর সঙ্গে প্র্যাকটিস করতেও চাই না।’’ বলি মহলে কাস্টিং কাউচ নিয়ে অনেক নায়িকাও সরব। কখনও তনুশ্রী দত্ত, কখনও বিদ্যা বালন, স্বরা ভস্বার তালিকাটা লম্বা। শুধু কাস্টিং কাউচ নয়, বডি শেমিং-এর শিকারও হতে হয় নায়িকাদের। যার থেকে বাদ যাননি জারিনও। তাঁর ওজন, ‘স্ট্রেচ মার্ক’ নিয়ে সম্প্রতি মুচমুচে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলড হয়েছেন নায়িকা। যদিও নেতিবাচক মন্তব্যে বিন্দুমাত্র বিচলিত হননি জারিন। উল্টে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছেন, ‘‘যাঁরা আমার শরীরের স্ট্রেচ-মার্ক নিয়ে অধিক কৌতুহলী, তাঁদের জানিয়ে রাখি, ৫০ কিলোগ্রামের মতো ওজন কমালে শরীরে স্ট্রেচ-মার্ক থাকাটা অস্বাভাবিক নয়। আমি আমার আসল চেহারাই দেখিয়েছি এবং নিজের চেহারা নিয়ে আমি গর্বিত।’’ এই স্ট্রেচ-মার্ক নিয়ে একসময় সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকা অরোরা খানকেও। সলমন খান অভিনীত ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জারিন। তাঁর জার্নি শুরু হয়েছিল ‘বীর’ ছবির ‘ক্যারাক্টার ঢিলা’ গানের মাধ্যমে। সেখানে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জারিন। এর পর ‘হেট স্টোরি ৩’ ছবিতে তাঁর সাহসী পারফরম্যান্স দর্শকদের মনে ধরেছিল। ‘হাউজফুল ২’, ‘আকসার ২’ ছবিতেও নজর কাড়েন তিনি। সম্প্রতি একটি পঞ্জাবি ছবির শ্যুটিং-এ ব্যস্ত জারিন।

```