Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

'শরীর খোলামেলা রাখি, তাই ব্রা পরি না...', উরফির কথা শুনে গুগলে ছবি সার্চ করছে নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিলেন ছোট ছোট জামা পরে ফটোশ্যুট করে। কিন্তু পরে একের পর এক প্রতিভা সামনে এনেছেন।

'শরীর খোলামেলা রাখি, তাই ব্রা পরি না...', উরফির কথা শুনে গুগলে ছবি সার্চ করছে নেটপাড়া

উরফি জাভেদ

শেষ আপডেট: 7 May 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিলেন ছোট ছোট জামা পরে ফটোশ্যুট করে। কিন্তু পরে একের পর এক প্রতিভা সামনে এনেছেন। দেখিয়েছেন, শুধুই তেমন ফটোশ্যুট নয়, তিনি ফ্যাশন ডিজাইনিংয়েও পারদর্শী। কার কথা বলা হচ্ছে, এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন। তিনি আর কেউ নন, উরফি জাভেদ—এই নামটাই এখন বিনোদুনিয়ায় আলাদা আলোচনার বিষয়। 

তাঁর আজব ও চমকপ্রদ ফ্যাশন স্টেটমেন্টের জন্য যতটা চর্চিত, ততটাই আলোচিত তাঁর সাহসী মনোভঙ্গি। তবে সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে উরফি ফ্যাশনের বাইরে তাঁর শৈশব কেমন কেটেছে, তা শোনালেন তিনি। 

পাঞ্জাবের রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা উরফির শৈশব কেটেছে কঠোর শাসনের মধ্যে। বাবার অনুশাসন এতটাই গাঢ় ছিল যে, ছোটবেলাতেই তাঁকে গলাবন্ধ জামা-কাপড় পরতে বাধ্য করা হত। চুড়িদারের ওড়না সামান্য বুক থেকে সরলেই বাবার অভিযোগ—"ছেলেদের আকর্ষণ করতেই বুঝি এমন!" শুধু মানসিক নয়, শারীরিক নিপীড়নের কথাও অকপটে জানিয়েছেন উরফি। বাবার হাতে প্রায়শই নিগৃহীত হতে হত তাঁকে।

এই অভিজ্ঞতাই তাঁর মনে জেগে ওঠা প্রতিবাদের বীজ বপন করে। উরফির ভাষায়, “আমি তখনই বুঝেছিলাম—নিজেকে ভালবাসা মানে নিজের শরীর, নিজের সিদ্ধান্তকে শ্রদ্ধা করা। আমি যা পরি, সেটা আমার স্বাধীনতা। এই শরীর আমার, তাই কীভাবে নিজেকে প্রকাশ করব, তা আমিই ঠিক করব।”

তারপরে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, তিনি মজার ছলে জিজ্ঞাসা করেন, যখন খোলামেলা জানা পরো, তখন ভিতরে কী পরে থাকো? উত্তরে উরফি বলেন, ''আমি কিছুই পরি না। নাথিং বেবি। (বলে হাসেন)।" আজ উরফির পোশাক হয়তো অনেকের চোখে ‘অদ্ভুত’। তবে তিনি যে ধীরে ধীরে তাঁর প্রতিভা প্রকাশ করেছেন, তা সত্যিই অবাক করার মতো। 


```