Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রণবীরের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করে একটা সাংঘাতিক কাজ করবেন উরফি, কেন জানেন?

তিনি নাকি রণবীর সিংয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলো হ্যাক করতে চান। কিন্তু কেন? তার কারণও নিজেই জানিয়েছেন উরফি। 

রণবীরের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করে একটা সাংঘাতিক কাজ করবেন উরফি, কেন জানেন?

ফাইল চিত্র

শেষ আপডেট: 10 November 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে সোশ্যাল মিডিয়া তাঁরই দখলে। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। পোশাক নিয়ে চলতেই থাকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা। তিনি উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদ মানেই ছকভাঙা ফ্যাশন। বাহারি পোশাকে নতুনত্বের ছোঁয়া দিয়ে হামেশাই চমকে দেন তিনি। পোশাকে বদল আনতে সিদ্ধহস্ত। অনুরাগীদের নজর আকর্ষণ করতে সব সময়ই কয়েক ধাপ এগিয়ে থাকেন উরফি। 

তাঁর মন্তব্য নিয়ে তিনি কখনওই চর্চায় থাকেননি। তবে এবার তাঁকে নিয়ে আলোচনার বিষয় কিছুটা অন্যরকম। তিনি নাকি রণবীর সিংয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলো হ্যাক করতে চান। কিন্তু কেন? তার কারণও নিজেই জানিয়েছেন উরফি। 

সম্প্রতি মেয়ের নাম প্রকাশ করেছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। নাম রেখেছেন দুয়া। সম্প্রতি দুয়াকে দেখা গিয়েছে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দীপিকার কোলে। এই সব কিছুর মাঝেই হঠাৎ এক সাক্ষাৎকারে রণবীর ও দুয়াকে নিয়ে কথা বললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। মন্তব্য শুনে কপালে হাত নেটিজেনদের।

বললেন তিনি নাকি রণবীরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলো হ্যাক করতে চান। কারণ জানতে চাইলেই উত্তরে উরফি বলেন, 'আমি ২৪ ঘণ্টার জন্য অ্যাকাউন্টটিকে হ্যাক করে নিতে চাই। কারণ রণবীর সিং-এর অ্যাকাউন্ট ওটা। আমার ওঁকে পছন্দ। আমি ওঁর মেয়ের মুখ দেখব যা ওঁরা এখনও প্রকাশ্যে আনেনি। তারপরে আমি ওই ছবি তুলে সকলের থেকে টাকা চাইব। দুয়াকে দেখতে হলে টাকা দাও। এটাই আমার আমার স্মার্ট বুদ্ধি।’

তাঁর এই কথা শুনে অনেকেই কটাক্ষ করেছেন। অনেকে আবার তাঁর এই রসিকতাকে খুব ভালভাবে নিয়েছেন। অনেকে কমেন্ট করেছেন, 'যদি উরফি সেটা করতে পারে, তাহলে তাই করুক। নাহলে দীপিকা কখনওই দুয়ার মুখ দেখাবেন না।'


```