Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের, বড় ক্ষতি হতে পারে বলিউডের

সামাজিক মাধ্যমে এক পাস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন চলচ্চিত্র শিল্প ধুঁকছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে গোটা হলিউড (Hollywood)।

এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের, বড় ক্ষতি হতে পারে বলিউডের

শেষ আপডেট: 5 May 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার আমেরিকায় (America) চলচ্চিত্র শিল্পের (Cenema industry) পুনরুজীবন নিয়ে মাতলেন। ঘোষণা করেছেন, আমেরিকায় অন্য দেশের সিনেমা প্রবেশের আগে ১০০ শতাংশ হারে শুল্ক (100 percent tariff on foreign cinema) দিতে হবে।

সামাজিক মাধ্যমে এক পাস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন চলচ্চিত্র শিল্প ধুঁকছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে গোটা হলিউড (Hollywood)। বিশ্বের বিভিন্ন দেশ বাড়তি অর্থ ও অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে হলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকদের নিজেদের দেশে নিয়ে সিনেমা বানাচ্ছে। সেই সিনেমা আমেরিকার বাজার থেকে বিপুল অর্থ উপার্জন করছে। আমি সংশ্লিষ্ট বিভাগকে বলেছি, বিদেশি সিনেমার উপরও একশো শতাংশ শুল্ক চাপানো হোক।

ডোনাল্ড ট্রাম্প যে সমৃদ্ধ আমেরিকা গড়ার সংকল্প ঘোষণা করেছেন তাতে নবতম সংযোজন সিনেমা শিল্পের পুনরুজ্জীবন। জানা গিয়েছে, যে সব দেশের সিনেমা আমেরিকার বাজারে বিপুল ব্যবসা করছে তাতে উপরের দিকে আছে দক্ষিণ কোরিয়ার ছবি। আছে বলিউড এবং দক্ষিণ ভারতে তৈরি ছবিও। আমেরিকার বিভিন্ন প্রদেশে বসবাসকারী ভারতীয়রা নিয়মিত বলিউডের সিনেমা দেখেন। কিছু অভিনেতার ছবি মার্কিনিদেরও পছন্দ। আমেরিকা প্রবাসী অন্য দেশের নাগরিকেরাও ভারতে তৈরি সিনেমার মধ্যে হিন্দি এবং তামিল ছবি পছন্দ করেন। বাংলা সিনেমার বাজার তুলনায় অনেকটাই সীমিত।

মার্কিনিদের মধ্যে এখনও থিয়েটার হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা আছে। ফলে সিনেমা শিল্প যথেষ্ট উন্নত। কিন্তু ট্রাম্প প্রশাসন মনে করছে, এই শিল্প থেকে দেশের আর্থিক লাভ তেমন একটা হচ্ছে না। তাছাড়া, চলচ্চিত্রে হলিউডের যে বিপুল সুনাম ও বাজার ছিল তাও দিন দিন মুছে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, বিদেশ সিনেমার জন্য আমেরিকার দরজা বন্ধ করছি না। তবে দেশের আর্থিক ক্ষতি করে ভিন দেশের সিনেমাকে সুযোগ দেবেন না। তিনি মনে করছেন, শুল্কের নয়া হার চালুর পর হলিউডে সিনেমা করার প্রবণতা বাড়বে। হারানো গরিমা এবং ব্যবসা ফিরে পাবে হলিউড-সহ আমেরিকায় বিভিন্ন চলচ্চিত্র শিল্প ক্ষেত্র।


```