
শেষ আপডেট: 11 November 2020 05:21

তনুশ্রী যে শুধু পর্দায় সাহসিকতা দেখিয়েছিলেন তা নয়! তিনি বাস্তবেও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তনুশ্রী প্রথম ২০১৭ সালে এ দেশে মিটু মুভমেন্ট নিয়ে কথা বলেন। আর তার পরেই ঝড় ওঠে ইন্টারনেটে! এর আগে কোনও নায়িকাই ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা অশ্লীল আচারণ নিয়ে সরাসরি কথা বলেননি। তনুশ্রীই প্রথম, যিনি এ নিয়ে খোলামেলা ভাবে কথা বলতে শুরু করেন। কোনও একটি সিনেমার সেটে নানা পাটেকার তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেন বলে তিনি জানান। আর সেই মুহূর্তে বলিউডের বহু তারকাকেই তিনি পাশে পেয়েছিলেন। কিন্তু ততদিনে যেন সময়ের বাঁকে তিনি হারিয়ে গেছিলেন বলিউড থেকে। তাই সব কিছুর পরে তাঁর ইন্ডাস্ট্রিতে ফিরে আসার খবর নেটিজেনদের কাছে যথেষ্টই চমকপ্রদ।

সেই সঙ্গে তিনি আরও বলেন যে, এবার তিনি বাছাই করে কাজ করবেন। জীবনের বহু খারাপ অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন যে মেধা, মননকে কাজে লাগিয়ে বুদ্ধিদীপ্ত কাজ করা কতটা দরকার। তাই ভাল কাজ যাঁরা করেন তাঁদের সঙ্গেই জুটি বেঁধে কাজ করার কথা ভাবছেন অভিনেত্রী। এখন দক্ষিণের বড় বাজেটের তিনটি ছবির পরিচালকের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মুম্বইতেও বেশ কিছু প্রোডাকশন হাউসের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানান তিনি।
১৫ কেজি ওজন ঝরানো নেহাত কম কথা নয়! এতটা ওজন কমিয়ে কেমন লাগছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার মনে হচ্ছে আমি আবার আগের জায়গায় ফিরেছি। বর্তমানে মহামারীর কারণে আমার শ্যুটিংয়ের নির্দিষ্ট কোনও দিন ঠিক হয়নি। তবে আমি কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছি এর মধ্যে। ১৫ কেজি ওজন কমানোটা এখানে খুব কাজে দিয়েছে, আমার নিজেরই ভীষণ ভাল লাগছে এতটা ওজন কমাতে পেরে।"