Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মুক্তি পেল 'তাণ্ডব'-এর টিজার, ডিম্পল, সেফ আলি খানের অভিনয়ে মুগ্ধ সকলে

দ্য ওয়াল ব্যুরো: একদিকে সেফের বুদ্ধিদীপ্ত অভিনয়, অন্যদিকে ৬৩ বছরের ডিম্পল কাপাডিয়ার অনস্ক্রিন অ্যাপিয়ারেন্স দেখে একপ্রকার মুগ্ধই হয়েছেন সকলে। সিরিজে মা-ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দু'জনকে। সোমবার 'তাণ্ডব' সিরিজের টিজার মুক্তি প

মুক্তি পেল 'তাণ্ডব'-এর টিজার, ডিম্পল, সেফ আলি খানের অভিনয়ে মুগ্ধ সকলে

শেষ আপডেট: 5 January 2021 12:16

দ্য ওয়াল ব্যুরো: একদিকে সেফের বুদ্ধিদীপ্ত অভিনয়, অন্যদিকে ৬৩ বছরের ডিম্পল কাপাডিয়ার অনস্ক্রিন অ্যাপিয়ারেন্স দেখে একপ্রকার মুগ্ধই হয়েছেন সকলে। সিরিজে মা-ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দু'জনকে। সোমবার 'তাণ্ডব' সিরিজের টিজার মুক্তি পেয়েছে, যা দেখার ক্ষণিকের মধ্যে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। পরিচালক আলি আব্বাস জাফরের 'তাণ্ডব' ন'টি এপিসোডে রিলিজ করবে ওটিটি প্ল্যাটফর্ম 'অ্যামাজন প্রাইম'-এ। শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। রাজনীতির ময়দানে মা, ছেলের লড়াই, টিকে থাকার লড়াই নিয়ে এই সিরিজটি লিখেছেন গৌরব সোলাঙ্কি। সোমবারের আগেই সিরিজের কিছুটা অংশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন পরিচালক। ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম তিনি পা রাখতে চলেছেন আলি। এর আগে বলিউডের বেশ কিছু ব্লক ব্লাস্টার সিনেমা, যেমন 'সুলতান', 'টাইগার জিন্দা হে', 'ভারত'-এ তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন। সিরিজের কাহিনি সম্পর্কে কিছুটা ধারণা টিজারেই পাওয়া গেছে। ক্ষমতালোভী সেফ, তাঁর বাবার মৃত্যুর পর প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়ে যাচ্ছেন। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছেন মা, ডিম্পল কাপাডিয়া। ঘটনার মধ্যে টুইস্ট আছেই। যা দেখার জন্য ন'টি এপিসোডেই চোখ রাখতে হবে। সেফ, ডিম্পল ছাড়াও নামকরা অভিনেতাদের মধ্যে রয়েছেন তিগমাঙ্গসু ধুলিয়া, কুমুদ মিশ্রা, মহম্মদ জিশান আয়ুব, সুনীল গ্রোভার, গৌহর খান, কৃতিকা কামরা, দিনো মরিয়া। টিজারেরই দেখা গেছে অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ের কয়েকটি ঝলক। সিরিজ প্রসঙ্গে পরিচালক আলি আব্বাস জাফর বলেছেন, "'তাণ্ডব' দেখতে দেখতে ভাল-খারাপ, কালো-সাদার হিসেব কেউ করবেন না। এখানে সবটাই ধূসর।" তিনি এও জানিয়েছেন, "টিমের প্রতিটা মানুষ ভীষণ খেটেছেন সিরিজের জন্য। দেখে মনে হবে যেন আপনার সামনেই ঘটছে পুরো ঘটনা। তাছাড়া প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চলেছি‌। একটু বেশি এক্সাইটেড এর জন্য।"

```