Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

'ব্রেন সার্জেন কখনই হার্টের ডাক্তারকে বলতে পারেন না কী করা উচিত': একথা কেন বললেন তাপসী!

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর নতুন সিনেমা 'রেশমি রকেট'য়ের জন্য। রেশমির চরিত্রে অভিনয় করেছেন তাপসী নিজেই। গল্পটা একটি শক্তিশালী, তেজী মেয়ের। তাপসী নিজের সবটুকু নিংড়ে দিচ্ছিলেন এই ছবির জন্য। কয়েকমাসের

'ব্রেন সার্জেন কখনই হার্টের ডাক্তারকে বলতে পারেন না কী করা উচিত': একথা কেন বললেন তাপসী!

শেষ আপডেট: 12 January 2021 14:49

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর নতুন সিনেমা 'রেশমি রকেট'য়ের জন্য। রেশমির চরিত্রে অভিনয় করেছেন তাপসী নিজেই। গল্পটা একটি শক্তিশালী, তেজী মেয়ের। তাপসী নিজের সবটুকু নিংড়ে দিচ্ছিলেন এই ছবির জন্য। কয়েকমাসের মধ্যেই সুঠাম পেশীবহুল চেহারা তৈরিও করে ফেলেছিলেন। তাপসীর একটু একটু করে 'রেশমি' হয়ে ওঠার সাক্ষী ছিল গোটা দেশবাসী। তাঁকে দেখে প্রশংসায় পঞ্চমুখও হয়েছিলেন নেটিজেনরা। তবে শুধু 'রেশমি' হয়ে উঠেছেন, তাইই নয়। একইসঙ্গে নিজেকে 'মিতালি'র মতোই বদলে ফেলছেন তাপসী। 'রেশমি রকেট'য়ের পর তাপসীর পরবর্তী সিনেমা 'সাবাস মিঠু'। এই সিনেমা ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবন নিয়ে তৈরি হবে। মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী। তার জন্য মনে মনে প্রস্তুতি নিতে শুরুও করে দিয়েছেন তিনি। অন্যদিকে গত কয়েকমাস ধরেই তাপসীর ইনস্টাগ্রামের নানা পোস্টে তাঁর প্রেমিকের মন্তব্যের দিকে নজর পড়ত নেটিজেনদের। নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো-এর সঙ্গে তাপসীর দীর্ঘদিনের সম্পর্কের কথা এখন আর কারও অজানা নেই। ২০১২ সালের সামার ওলিম্পিকে রৌপ্যপদক জিতেছিলেন ম্যাথিয়াস বো। পরপর দু'টো সিনেমায় খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। স্বাভাবিকভাবেই অনেকের ধারণা হয়তো ম্যাথিয়াস তাঁকে ট্রেনিং দিচ্ছেন। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তাপসী বলেছেন, "ব্রেন সার্জেন কখনই হার্টের ডাক্তারকে বলতে পারেন না কী করা উচিত। আমার প্রেমিক খেলোয়াড় ঠিকই। কিন্তু তাঁর আর আমার জোন সম্পূর্ণভাবেই আলাদা। প্রতিটা খেলা আলাদা। এক্ষেত্রে কখনই কোনওটার সঙ্গে তুলনা করা উচিত নয়।" এখানেই শেষ নয়। তাপসী আরও জানিয়েছেন, "আমি ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে ভারসাম্য রাখতে জানি। কখনও কাজকে আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাই না। যতটুকু সম্ভব নিজেই নিজের কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করি।" তাপসীর বক্তব্য কাউকে কাউকে আশাহত করলেও, প্রত্যেকেই এখন মুখিয়ে আছেন দুটি খেলোয়াড়ের চরিত্রে তাঁর অভিনয় দেখার জন্য।

```