Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নিন্দকদের মিডল ফিঙ্গার দেখালেন শুভশ্রী!

মুখ বুঝে সহ্য নয়, এবার হাজারো ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন রাজ ঘরণী। রাখঢাক না করে ‘ঠুনকো’ সমালোচনার  প্রতিবাদ জানালেন। নিজের ভাবমূর্তির চিন্তা না করে ট্রোলারদের মধ্যমা অর্থাৎ মিডল ফিঙ্গার দেখান শুভশ্রী। 

নিন্দকদের মিডল ফিঙ্গার দেখালেন শুভশ্রী!

শেষ আপডেট: 3 December 2023 20:10

দ্য ওয়াল ব্যুরো: ‘কী চেহারা! আর নায়িকা হতে পারবেন না’, ‘কী মোটা হয়ে গেছ, বোটক্স করে তো মুখটা পুরো শেষ হয়ে গেছে।’

তালিকায় রয়েছে নিন্দকদের হাজারো কটাক্ষ। বহুদিন থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলারদের প্রিয় 'টপিক'। তবে মুখ বুঝে সহ্য নয়, এবার হাজারো ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন রাজ ঘরণী। রাখঢাক না করে ‘ঠুনকো’ সমালোচনার  প্রতিবাদ জানালেন। নিজের ভাবমূর্তির চিন্তা না করে ট্রোলারদের মধ্যমা অর্থাৎ মিডল ফিঙ্গার দেখান তিনি। 

আজকাল সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যাকে রীতিমতো নীতিপুলিশির আখড়া বলা যেতে পারে। সেলিব্রেটিদের ব্যক্তিগত আক্রমণ করতে এক চুলও জায়গা ছাড়েন না বেনামী ট্রোলাররা। বারে বারেই সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তবে আর পাঁচজনের মতো এড়িয়ে যাওয়া নয়, বরং সপাটে কড়া জবাব দিয়ে সমালোচকদের মুখে এক্কেবারে ‌‘ঝামা ঘষে দেন’ রাজ চক্রবর্তীর স্ত্রী। 
সম্প্রতি একটি ভিডিওটিতে দেখা গিয়েছে, মেকআপ চলছে শুভশ্রীর। সেই সময় আশপাশ থেকে ভেসে আসছে নানা মন্তব্য। যেগুলোর প্রায়ই অভিনেত্রীকে সম্মুখীন হতে হয়। কেউ বলছেন, ‘বাবা! এখনও কাজ করছ! বাচ্চার দিকে একটু মন দাও।’ কারও মন্তব্য, ‘এবার আর হিরোইনের ক্যারেক্টর করতে হবে না। পুরো মা। মায়ের রোল ছাড়া আর কিছুই পাবে না, দেখে নিও।’ কারও মতে আবার, ‘ইস কী মোটা হয়ে গিয়েছ। বোটক্স করে করে ফেসটা একদম শেষ হয়ে গিয়েছে।’

সমস্ত মন্তব্য শুনে ট্রোলারদের উদ্দেশে নিজের মধ্যমা আঙুলটি তুলে দেখান অভিনেত্রী। শুভশ্রীর এই ভিডিও দেখে একের পর এগিয়ে আসেন তাঁর বন্ধুরাও। ট্রোলারদের জবাব দেওয়ার প্রসঙ্গে অভিনেত্রীর প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রী মৌনি রায়। লিখেছেন ‘দারুণ, এইজন্যই তো আমরা বন্ধু’। শুভশ্রীর জবাবের প্রশংসা করেছেন শ্রাবন্তীও। সংগীতশিল্পী আকৃতি কক্কর থেকে শুরু করে অভিনেত্রী দেবলীনা কুমার সকলেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। 

সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। তবে সন্তান জন্মের আগে থেকে অভিনেত্রীকে ঘিরে একের পর এক বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কখনও তাঁর চেহারা নিয়ে কখনও আবার আক্রমণ করা হয়েছে তাঁর জীবনযাত্রার ধরনকে। শুভশ্রী কথায়, একটা সময় এসব নিয়ে চিন্তিত হলেও, এখন আর এসবে কিছুই যায় আসে না তাঁর। বরং, যা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়, সেদিকেই আরও মনোযোগ দিয়ে এগিয়ে গিয়েছেন তিনি।


```