Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ভারতের কনসার্ট কাঁপাতে আসছেন ইয়োহানি, বলিউডেও হাতেখড়ি হবে কি

দ্য ওয়াল ব্যুরো: তাঁর গানের তালে তালে নেচে উঠেছে অন্ডাল থেকে আমেরিকা। 'মানিকে মাগে হিথে' (manike mage hithe) গেয়ে শ্রীলঙ্কার (Sri Lanka) ইউটিউব তারকা ইয়োহানির (Yohani) জনপ্রিয়তা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তিনিই নতুন সেন্সেশন। আর সেই ইউটিউব

ভারতের কনসার্ট কাঁপাতে আসছেন ইয়োহানি, বলিউডেও হাতেখড়ি হবে কি

শেষ আপডেট: 22 September 2021 02:31

দ্য ওয়াল ব্যুরো: তাঁর গানের তালে তালে নেচে উঠেছে অন্ডাল থেকে আমেরিকা। 'মানিকে মাগে হিথে' (manike mage hithe) গেয়ে শ্রীলঙ্কার (Sri Lanka) ইউটিউব তারকা ইয়োহানির (Yohani) জনপ্রিয়তা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তিনিই নতুন সেন্সেশন। আর সেই ইউটিউব কাঁপানো ইয়োহানি ডি’সিলভা আসছেন ভারতে (India)। ইয়োহানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডে কাজ করতে চান তিনি। তার জন্য মুখিয়ে আছেন। বলিউডের গান তাঁর খুব পছন্দের, জানিয়েছেন তিনি। আর সবচেয়ে পছন্দের সুরকার এ আর রহমান। ভারতে এসে এই এ আর রহমানের সঙ্গেই কাজ করতে চান ইয়োহানি। কোভিডে অনাথ পড়ুয়াদের দশম-দ্বাদশের পরীক্ষার টাকা নেবে না সিবিএসই বোর্ড চলতি মাসের শেষেই ইয়োহানির কনসার্ট হবে ভারতে। তাঁকে গাইতে দেখা যাবে গুরুগ্রাম আর হায়দরাবাদে। ৩০ সেপ্টেম্বর গুরুগ্রামে ইয়োহানির কনসার্টের দিন ঠিক হয়েছে। হায়দরাবাদে তিনি গাইবেন ৩ অক্টোবর। ভারতের এই কনসার্ট নিয়েই এখন উত্তেজিত ইয়োহানি। জানিয়েছেন, ভারত থেকে যে ভালবাসা তিনি পেয়েছেন তার তুলনা হয় না। এমনকি বলিউডের বাঘা বাঘা তারকারাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইয়োহানির সুপারহিট গান 'মানিকে মাগে হিথে'। আপাতত ভারতে শুধু কনসার্ট করতেই আসছেন ইয়োহানি। তবে আগামী দিনে বলিউডেও যে তাঁকে গান গাইতে দেখা যাবে না, তা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```