Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

‘কাঞ্চনের থেকে শুধু একটাই জিনিস চেয়েছিলাম, তা হল...’, অকপট শ্রীময়ী 

যৌথ পরিবার, সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে বিয়ে করেছেন বয়সে অনেক বড় কাঞ্চন মল্লিক। তা নিয়ে কুৎসা, কটূক্তির সীমা নেই।

‘কাঞ্চনের থেকে শুধু একটাই জিনিস চেয়েছিলাম, তা হল...’, অকপট শ্রীময়ী 

সুখী পরিবার

শেষ আপডেট: 9 March 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের বড় হয়ে উঠেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যৌথ পরিবার, সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে বিয়ে করেছেন বয়সে অনেক বড় কাঞ্চন মল্লিক। তা নিয়ে কুৎসা, কটূক্তির সীমা নেই। নারীদিবসে সেই সব 'বুলিং' নিয়েই অকপট শ্রীময়ী।

তাঁর কথায়, "আমিও উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার বাড়িতে বা আমার মাও এত প্রেস, মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া কেউ দেখতে অভ্যস্ত নন। তিনিও যখন আজ সোশ্যাল মিডিয়ায় এত কুৎসা দেখেন, তাঁর চোখ থেকেও জল পড়ে। সেই জায়গা থেকে আমার বাঁচার আশাই আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।"

কাঞ্চন মল্লিকের সঙ্গে যখন তাঁর বিয়ের কথা চলছিল, সে সময় সোনা-দানা চাননি শ্রীময়ী। তবে একটা জিনিস চেয়েছিলেন। সেটা পাবেন তা নিশ্চিত হয়েই কাঞ্চনকে বিয়ের সিদ্ধান্ত নেন শ্রীময়ী। তা হল সম্মান। স্ত্রীকে যাতে কোনও পুরুষই 'টেকেন ফর গ্র্যান্টেড' না ভাবেন তা নিয়েই সোচ্চার এই অভিনেত্রী। 

নিজেও মা হয়েছেন শ্রীময়ী। তাঁর মেয়ে যাতে নিজের পায়ে দাঁড়ায় আগামী দিনে, এমনটাই চান তিনি। মা হওয়ার পর কিছু দিন কাজ থেকে ব্রেক নিয়েছিলেন শ্রীময়ী। তবে সম্প্রতি তিনি ফের কাজে ফেরার কথা জানিয়েছেন। নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। একরত্তি মেয়েকে সামলিয়েও পেশাগত জীবন ধরে রাখতে চান এই নতুন মা।


```