Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

'শাহরুখ মুভি ডেটে গিয়ে...', পর্দার পেছনে মহিলাদের প্রতি কিং খানের আচরন ঠিক কেমন?

পর্দায় তিনি রোম্যান্সের রাজপুত্র—একটা চোখের চাহনি, একটুকরো হাসি, আর তাতেই হৃদয় গলে যায় কোটি অনুরাগীর। কিন্তু পর্দার বাইরেও কি ততটাই পরিপূর্ণ ভদ্রলোক শাহরুখ খান?

'শাহরুখ মুভি ডেটে গিয়ে...', পর্দার পেছনে মহিলাদের প্রতি কিং খানের আচরন ঠিক কেমন?

শাহরুখ খান

শেষ আপডেট: 18 April 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় তিনি ‘হাম আপকে হ্যায় কৌন’-এর আদর্শ গৃহবধূ, সলমনের বৌদি। কিন্তু অনেকেই ভুলে যান, এই রেণুকা সাহানেই ছিলেন শাহরুখ খানের প্রথম নায়িকা! হ্যাঁ, সিনেমার নয়, টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় ধারাবাহিক ‘সার্কাস’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। আর সেই দিনগুলির স্মৃতি এবার ফের ভাগ করে নিলেন রেণুকা। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, নবাগত শাহরুখ তখনই ছিলেন অসম্ভব পরিশ্রমী, বিনয়ী এবং সহকর্মীদের প্রতি সম্মান দেখাতে ওস্তাদ।

রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রেণুকা বলেন, “শাহরুখ তখন ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে সুপারস্টার। ‘সার্কাস’-এর সেটে প্রচুর মানুষ ভিড় করত শুধু ওকে একঝলক দেখার জন্য। আমি ওকে টানা ৩৬ ঘণ্টা কাজ করতে দেখেছি!” তিনি আরও বলেন, “উনি স্পটবয় থেকে প্রযোজক—সবার সঙ্গেই একই রকম ব্যবহার করতেন। কোনও অহংকার ছিল না। মহিলাদের সঙ্গে অসম্ভব সম্মান নিয়ে ব্যবহার করতেন। এটাই ওঁর সৌন্দর্য।”

শুধু স্মৃতিতেই নয়, আজও তাঁদের মজাদার সম্পর্ক জারি। রেণুকার স্বামী, অভিনেতা আশুতোষ রানা, শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতে কাজ করেন কর্নেল লুথরাজি চরিত্রে। সিনেমা দেখতে গিয়ে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে রেণুকা লিখেছিলেন—“মুভি ডেটে গিয়েছিলাম।” 

শাহরুখও কম যান না! সঙ্গে সঙ্গেই মজার মন্তব্য করেন, “তুমি কি কর্নেল লুথরাকে জানিয়েছিলে যে তুমি আমার প্রথম হিরোইন ছিলে? না কি এটা গোপন রাখা উচিত? না হলে ও আমাকে এজেন্সি থেকে বরখাস্ত করে দেবে!এই মুহূর্তে রেণুকা ব্যস্ত রয়েছেন মারাঠি ছবি ‘দেবমানুষ’-এর শ্যুটিং নিয়ে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘দুপহিয়া’ ছবিতে। 


```