Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ফুলের তোড়া না আস্ত ফুলের বাগান! রণবীর সিংয়ের পোশাক ফের ঝড় তুলল

দ্য ওয়াল ব্যুরো: সারা জ্যাকেট ভর্তি বড় বড় ফ্লোরাল প্রিন্ট। তবে এলোমেলো নয়। ফুলগুলো একেবারে স্পষ্ট। কোনওটা গাঁদা ফুল, তো আবার কোনওটা ডালিয়া, চন্দ্রমল্লিকা। লাল, গোলাপি, হলুদ ফুলগুলো পাশাপাশি দেখলে মনে হতে পারে, হয়তো ফুলের তোড়া বা, আস্

ফুলের তোড়া না আস্ত ফুলের বাগান! রণবীর সিংয়ের পোশাক ফের ঝড় তুলল

শেষ আপডেট: 20 January 2021 16:55

দ্য ওয়াল ব্যুরো: সারা জ্যাকেট ভর্তি বড় বড় ফ্লোরাল প্রিন্ট। তবে এলোমেলো নয়। ফুলগুলো একেবারে স্পষ্ট। কোনওটা গাঁদা ফুল, তো আবার কোনওটা ডালিয়া, চন্দ্রমল্লিকা। লাল, গোলাপি, হলুদ ফুলগুলো পাশাপাশি দেখলে মনে হতে পারে, হয়তো ফুলের তোড়া বা, আস্ত ফুলের বাগান! নিজের পোশাক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা নিজেই মজা করলেন অভিনেতা রণবীর সিং। তিনটে ছবির ক্যাপশনে লিখেছেন, "গুলদাস্তা ফ্লেক্স!" পাশে ফুলের তোড়ার স্টিকারও দিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের পরনে রয়েছে ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট, গাঢ় মেরুন রঙের ভেলভেট কাপড়ের বেল-বটম। মাথায় গুচির হেয়ার ব্যান্ড। গলায় ছোট লকেট। চোখে অত্যন্ত দামি সানগ্লাস।

নতুন এই পোশাকের ছবি মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। রণবীরের ফ্যাশন সেন্সকে হাস্যকর, 'মিনিংলেস' বলা হলেও, তাঁর দিক থেকে কিন্তু আদতেই চোখ ফেরাতে পারেন না কেউ। অনেকের মতে তাঁর মতো স্টাইলিশ অভিনেতা এর আগে বলিউডে দেখা যায়নি। অন্যদিকে ইনস্টাগ্রামের পোস্টেই নতুন এই পোশাক আর লুকের প্রশংসা করেছেন পরিচালক করন জোহর‌। আবার রণবীরের ফ্যান ফলোয়ারসরাও নানারকম মজাদার কমেন্টে ভরিয়ে দিচ্ছেন এই ছবিগুলো।

রণবীরের প্রিয় বন্ধু ও জীবনসঙ্গী দীপিকা পাড়ুকোন কিন্তু বরাবরই তাঁর ফ্যাশন সেন্সের প্রশংসা করেন। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, "আমরা সাধারণ পোশাক পরলে, সকলেই সমালোচনা করেন। আবার গতানুগতিক ধারার বাইরে সাজলে, সেটা নিয়েও খোঁচা দিতে ছাড়েন না। আমি বুঝি না স্টাইল, ফ্যাশন নিয়ে মানুষের ধারণা ঠিক কবে বদলাবে।" নতুন পোশাকে নজর কাড়লেও, অভিনেতা এখন চরম ব্যস্ত। সামনেই মুক্তি পাবে '৮৩'। রোহিত শেঠির 'সার্কাস'-এর জন্য ইদানিং তিনি শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। আবার 'সূর্যবংশী'-তেও তাঁর স্পেশ্যাল এপিয়ারেন্স থাকবে বলে জানা যাচ্ছে।

```