Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

'অ্যানিম্যাল'-এ নিজের পারিশ্রমিকের অর্ধেক নিয়েছেন রণবীর কাপুর, ছবির স্বার্থেই বাজেট কমান

'অ্যানিম্যাল'-এ নিজের পারিশ্রমিকের অর্ধেক নিয়েছেন রণবীর কাপুর, ছবির স্বার্থেই বাজেট কমান

শেষ আপডেট: 30 September 2023 20:49

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ছবির টিজার। পর্দায় প্রথমবার পুরোদস্তুর অ্যাকশন ছবিতে হাজির হতে চলেছেন রণবীর কাপুর। অভিনেতার লুকেও যেন এসেছে অবিশ্বাস্য পরিবর্তন। এক মুখ দাড়ি ঝাঁকড়া চুলে রণবীরকে চেনাই দায়। ছবির টিজার দেখে ইতিমধ্যেই প্রবল উচ্ছ্বসিত অনুরাগীরা। ডিসেম্বরের ১ তারিখে বড় পর্দায় রণবীরকে দেখতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন সকলে। 
 
প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় 'অ্যানিম্যাল' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল অগস্ট মাসেই। তবে সেই সময়ে নির্মাতাদের তরফে জানানো হয়েছিল যে ছবির কিছু পোস্ট প্রোডাকশনের কাজ এখনও বাকি আছে। সেই কারণেই তখন 'অ্যানিম্যাল'-এর মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। অবশেষে রণবীর কাপুরের জন্মদিনের দিন অর্থাৎ ২৮ তারিখ মুক্তি পেল 'অ্যানিম্যাল'-এর প্রথম টিজার।
 
'অ্যানিম্যাল' সংক্রান্ত যে কোনও সাক্ষাৎকারে ইতিমধ্যেই রণবীর জানিয়েছেন যে এই ছবির জন্য তিনি যথেষ্ট উত্তেজিত। এর আগে এমন পুরোদস্তুর অ্যাকশন ছবিতে কখনওই অভিনয় করেননি তিনি। সেই কারণেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রস্তাবে হ্যাঁ বলতে দু'বার ভাবেননি অভিনেতা। তবে ছবিতে অভিনয় করেই শুধু থেমে থাকেননি রণবীর, কমিয়েছেন তাঁর পারিশ্রমিকের অঙ্কও। 
 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানা গেল, অন্যান্য ছবিতে অভিনয় করতে যে পারিশ্রমিক নেন এই ছবির জন্য তার অর্ধেক পারিশ্রমিক নিয়েছেন রণবীর। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি যাতে সব দিক দিয়ে একেবারে নিখুঁত হয় সেই দিকেও সমান নজর ছিল অভিনেতার। সেই কারণেই তিনি যখন জানতে পারেন ছবির কিছু পোস্ট প্রোডাকশন সংক্রান্ত কাজ বাজেটের জন্য আটকে রয়েছে তখন নিজের পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে দিতে দু'বার ভাবেননি অভিনেতা, জানান পরিচালক সন্দীপ। রণবীরের এই আচরণ ইতিমধ্যেই মন ছুঁয়েছে নেটিজেনদের, সকলেই প্রশংসায় ভরাচ্ছেন অভিনেতার এই স্বার্থত্যাগকে।


```