ভারতকে ধন্যবাদ জানিয়ে নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যম থেকে এক লম্বাচওড়া ভিডিও পোস্ট করেছেন লিওনেল মেসি। তাতে কোথাও নেই রাজনৈতিক নেতা-মন্ত্রীর ভিড়। নেই হাজার তারকার মেলাও। তবে দেখা গিয়েছে এক সুন্দরী নায়িকাকে। তিনি কে জানেন?
.jpg.webp)
শেষ আপডেট: 17 December 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েছে মেসির ভারত-সফর। ঝটিকাসফর কেটেছে ভাল-মন্দ মিশিয়েই। এ দিন ভারতকে ধন্যবাদ জানিয়ে নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যম থেকে এক লম্বাচওড়া ভিডিও পোস্ট করেছেন লিওনেল মেসি। তাতে কোথাও নেই রাজনৈতিক নেতা-মন্ত্রীর ভিড়। নেই হাজার তারকার মেলাও। তবে দেখা গিয়েছে এক সুন্দরী নায়িকাকে। তিনি কে জানেন?
না তিনি টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন। তিনি শাহরুখ খানও নন! তিনি হলেন বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর। মেসির ভিডিওর কয়েক সেকেন্ড জুড়ে রয়েছেন করিনা। সঙ্গে রয়েছেন তাঁর দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর। তাঁদের দুই সন্তানই মেসির ভক্ত। তাঁদের সঙ্গে ফুটবলের ঈশ্বরের দেখা করাতে হাজির ছিলেন করিনা। ওই ফ্রেমে মেসি ছাড়াও ছিলেন সুয়ারেজ, ছিলেন ডিপল। ভারতের উঠতি খেলোয়াড়দের সঙ্গে মেসির নানা মুহূর্তই মূলত জায়গা করে নিয়েছে তাঁর সেই ভিডিওতে। দেখা গিয়েছে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকেও।
এসেছে কলকাতার কথাও। তাঁর তিনদিনের ভারত সফরে কলকাতার ঘটনা মুখ পুড়িয়েছে ভারতের। তবে থ্যাঙ্ক ইউ নোটে এ শহরকে বাদ দেননি মেসি। তিনি লেখেন, "নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় কী অসাধারণ অভিজ্ঞতা হল। এত ভাল আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি, ফুটবলের ভবিষ্যৎ এ দেশে আরও উজ্জ্বল হোক।" কলকাতার মেসি মূর্তিও কিন্তু জায়গা করে নিয়েছে মেসির ভিডিওতে।
কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে যা হয়েছে তা এরদিনে সকলেরই জানান। প্রধান আয়োজন শতদ্রু দত্ত আপাতত পুলিশি হেফাজতে থাকলেও তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন মেসি। তবে তদন্ত কমিটি গঠিত হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের ক্রিড়ামন্ত্রী পদ থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন অরূপ বিশ্বাস।