Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

প্রথম দিনে ৫২ কোটির ব্যবসা হলেও আমির-অমিতাভ যুগলবন্দি ছাপ ফেলল কি?

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের আগে থেকেই অমিতাভ বচ্চন এবং আমির খান অভিনীত 'ঠগস অফ হিন্দোস্থান' নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর সেই উন্মাদনারই ছাপ পড়ল ছবি রিলিজের প্রথম দিনেই। ফার্স্ট ডে-তেই জমিয়ে ব্যবসা করেছে অ্যাকশনে ভরপুর 'ঠগস অফ হিন্দোস্

প্রথম দিনে ৫২ কোটির ব্যবসা হলেও আমির-অমিতাভ যুগলবন্দি ছাপ ফেলল কি?

শেষ আপডেট: 9 November 2018 11:48

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের আগে থেকেই অমিতাভ বচ্চন এবং আমির খান অভিনীত 'ঠগস অফ হিন্দোস্থান' নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর সেই উন্মাদনারই ছাপ পড়ল ছবি রিলিজের প্রথম দিনেই। ফার্স্ট ডে-তেই জমিয়ে ব্যবসা করেছে অ্যাকশনে ভরপুর 'ঠগস অফ হিন্দোস্থান'। বক্স অফিসের আয় এর মধ্যেই পেরিয়ে গিয়েছে ৫২ কোটি টাকা। সমীক্ষা বলছে সাম্প্রতিক সময়ে কোনও ছবি এই বিপুল পরিমাণ লাভের ধারেকাছেও পৌঁছতে পারেনি। এক ধাক্কায় শাহরুখ-সলমনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

আরও পড়ুন দিদির ফোঁটা পেলেন না, নাকি নিলেন না শোভন!

ফার্স্ট লুক থেকে পোস্টার রিলিজ, কিংবা ছবির কলাকুশলীদের চরিত্রের আত্মপ্রকাশ----ইউটিউবে হু হু করে ভিউ বেড়েছিল সবেরই। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছিল ২০১৮ সালের অন্যতম বিগ বাজেটের ছবির ট্রেলর। আর তাতেই বাজিমাত করেছিলেন পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য। কারণ ট্রেলর দেখেই নেটিজেনদের একটা বড় অংশ বলেছিলেন হলিউড ছবি 'পাইরেটস অফ ক্যরিবিয়ান'-কে টেক্কা দিতে অবশেষে ময়দানে নেমেছে টিনসেল টাউন। হলিউড স্টার জনি ডেপের সঙ্গে আমিরের তুলনাও টেনেছিলেন অনেকেই। ছবির গান থেকে সুরাইয়ার (ক্যাটরিনা কাইফ) ঠুমকা----সবই নজর কেড়েছিল দর্শকদের। অগ্নিপথের 'চিকনি চামেলি' কিংবা 'শীলা কি জওয়ানি'-র পর ফের পর্দায় ক্যাটের তাক লাগানো নাচ দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। তবে রিলিজের প্রথম দিনেই ব্যাপক আর্থিক সাফল্যের মুখ দেখলেও মাল্টিস্টারার এই ছবি দেখে মন ভরেনি জনতার। বরং বেশ ক্ষুব্ধই হয়েছেন দর্শকদের একটা বড় অংশ। দিওয়ালির বাজারে কার্যত জলে পয়সা দিয়েছেন বলেই মত অনেকের। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ব্যঙ্গাত্মক 'মিম'-এ। সিনেমা দেখে এসে টুইটারেও ক্ষোভ উগরেছে নেটিজেনরা। কেউ বলেছেন, ছবিতে দেখানো জাহাজের সঙ্গেই সিনেমাটাও ডুবে গিয়েছে। আবার কোথাও রেটিং-এ পাঁচের মধ্যে কষ্টেসৃষ্টে এক জুটেছে টিম 'ঠগস'-এর কপালে। খুবই হতাশ হয়েছেন আমির ভক্তরা। প্রিয় অভিনেতা যে এ ধরনের একটা স্ক্রিপ্টে কাজ করতে পারেন তা নাকি স্বপ্নেও কল্পনা করেননি তারা। বেশ কিছু দর্শকের মতে ছবিতে আমিরের চরিত্রটাই নাকি দরকার ছিল না। এমনকী দরকার ছিল অহেতুক গানের সঙ্গে অযথা ক্যাট সুন্দরীর কোমরের হিল্লোলও। তবে একবাক্যে সবাই ফতিমা সানা শেখের অভিনয়ে প্রশংসা করেছেন। কিন্তু বাকি সবটাই বড্ড জোলো। 'পাইরেটস অফ ক্যারিবিয়ান'-এর যে ধারে কাছেও পৌঁছতে পারেনি অমিতাভ-আমিরের 'ঠগস অফ হিন্দোস্থান' তা বলাই বাহুল্য। প্রবাদে আছে যার শেষ ভালো তার সব ভালো। শুরুটা ভালোই হয়েছে 'ঠগস অফ হিন্দোস্থান'-এর। অন্তত লক্ষ্মী লাভটা বেশ ভালোই হয়েছে পরিচালক-প্রযোজকদের। রিলিজের আগেই নির্মাতা এবং সমালোচকরা অনুমান করেছিলেন প্রথম তিন দিনেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে এই ছবি। তবে দর্শকদের মন জয় করতে পারেনি 'ঠগস অফ হিন্দোস্থান'। আর তাই কিছুটা চিন্তাতেই রয়েছেন টিম 'ঠগস'-এর সদস্যরা। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিনে রেকর্ড ভাঙা সাফল্য পেলেও আগামী দিনে হয়তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে 'ঠগস অফ হিন্দোস্থান'।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```