Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

১২ দিনের বিয়ে! পঞ্চম স্বামীর সঙ্গেও বিচ্ছেদ পামেলা অ্যান্ডারসনের

দ্য ওয়াল ব্যুরো: ১২ দিনেই পঞ্চম বিয়ের মেয়াদ শেষ করলেন হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন। শোনা যাচ্ছে, প্রযোজক জন পিটার্সের সঙ্গে নিজের পঞ্চম বিয়ে ভাঙতে চলেছেন পামেলা। দ্য হলিউড রিপোর্টার এবং সিএনএন সূত্রে জানা গিয়েছে এমনটাই। গত ২০ জানুয়ারি মা

১২ দিনের বিয়ে! পঞ্চম স্বামীর সঙ্গেও বিচ্ছেদ পামেলা অ্যান্ডারসনের

শেষ আপডেট: 3 February 2020 09:06

দ্য ওয়াল ব্যুরো: ১২ দিনেই পঞ্চম বিয়ের মেয়াদ শেষ করলেন হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন। শোনা যাচ্ছে, প্রযোজক জন পিটার্সের সঙ্গে নিজের পঞ্চম বিয়ে ভাঙতে চলেছেন পামেলা। দ্য হলিউড রিপোর্টার এবং সিএনএন সূত্রে জানা গিয়েছে এমনটাই। গত ২০ জানুয়ারি মালিবু-তে ৭৪ বছরের হলিউড প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিয়ে করেছিলেন পামেলা। কিন্তু বিয়ের ১২ দিনের মধ্যেই বিচ্ছেদের মামলা করেছেন কানাডিয়ান মডেল-অভিনেত্রী। তবে কেন তাঁদের বিচ্ছেদ হচ্ছে সে ব্যাপারে বিশেষ কিছুই জানা যায়নি। 'বে ওয়াচ' রিলিজের পর থেকেই সংবাদ শিরোনামে রয়েছেন পামেলা অ্যান্ডারসন। তাঁর একাধিক বিয়ের কথা বিনোদন দুনিয়ায় বহু চর্চিত। জন পিটার্সের সঙ্গে পঞ্চমবার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। ৫২ বছর বয়সে ৭৪-এর পাত্রের সঙ্গে পামেলার ফের বিয়ের খবরে সেসময় নানা বাঁকা মন্তব্য করেছিলেন অনেকেই। তবে জন সেসময় বলেছিলেন, "আশেপাশে অনেক সুন্দরীই এসেছিলেন। তবে পামেলাকেই আমি ভালবাসি। তাই দীর্ঘদিন ওর জন্য অপেক্ষা করেছি। ৩৫ বছর ধরে ওকেই চেয়েছি। অবশেষে আমরা এক হতে চলেছি।" প্রসঙ্গত, ৩০ বছর আগে ১৯৮০ সালে নাকি প্রথম পামেলার সঙ্গে সাক্ষাৎ হয় জনের। সেই সময় বেশ কয়েকবার ডেটেও যান দু'জনেই। পামেলাকে প্রেমের প্রস্তাবও দেন জন পিটার্স। তারপর থেকে এতগুলো বছর শুধুই পামেলার জন্য অপেক্ষা করেছেন তিনি। জন পিটার্স ছিলেন হলিউডের হেয়ারড্রেসার। তবে সেই পেশা এখন প্রাক্তন। হালফিলে তিনি হলিউডের একজন খ্যাতনামা প্রোডিউসার। নতুন ভাবে সংসার করার জন্য এই জনকেই বেছে নিয়েছিলেন পামেলা। কিন্তু মাত্র ১২ দিনের মেয়াদ হল পামেলার পঞ্চম বিয়ের। হলিউডে বয়সের ফারাক রেখে বিয়ে ট্রেন্ড রয়েছে। ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গেই সাতপাক ঘুরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উদাহরণ আরও রয়েছে। সেই তালিকায় পামেলা এবং জনের নাম জুড়ে যাপ্যায় অনেকেই ভেবেছিলেন ২২ বছরের ফারাকটা তাঁদের সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তবে শেষ পর্যন্ত ভাঙতে চলেছে এই দুই তারকার বিয়ে। ১৯৭৬ সালের ‘এ স্টার ইজ বর্ন' ছবির প্রযোজনার মাধ্যমে প্রোডিউসার হিসেবে কেরিয়ার শুরু করেন জন পিটার্স। এরপর টিম বার্টনের ব্যাটম্যান সিরিজের সব ছবিগুলির প্রযোজনা করেন তিনি। এর আগে বেশ কয়েকটি বিয়ে করেছেন জন পিটার্স। পামেলার আগে অ্যান ওয়ারেন ও ক্রিস্টিন ফোরসিথ-পিটার্সকে বিয়ে করার পাশাপাশি বার্বারা স্টেইস্যান্ডকেও বহু বছর ধরে ডেট করেছেন জন পিটার্স। এর আগে পামেলার সঙ্গে যাঁদের বিয়ে হয়েছিল তাঁরা হলেন টমি লি, কিড রক এবং রিক সলোমন। এঁদের মধ্যে রককে দু'বার বিয়ে করেন খ্যাতনামা অভিনেত্রী। মাঝে ফরাসি ফুটবলার আদলি রামির সঙ্গে। কিন্তু গত বছর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পামেলার অভিযোগ ছিল, রামি একসঙ্গে দু'টি সম্পর্কে জড়িয়েছেন। তাই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

```