Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

স্বপ্নপূরণ আমিরের!

দ্য ওয়াল ব্যুরো: সামনে এল 'ঠগস অফ হিন্দোস্তান'এর পোস্টার। উত্তাল সমুদ্রের মাঝে জ্বলছে জাহাজ। তার মধ্যে দাঁড়িয়ে চার ঠগ। কারও হাতে তলোয়ার, তো কেউ নিয়ে তির-ধনুক। মুখে কঠোরতার ছাপ স্পষ্ট। আর এই পোস্টার সামনে আসার সঙ্গে সঙ্গেই স্বপ্নপূরণ হলো আমি

স্বপ্নপূরণ আমিরের!

শেষ আপডেট: 25 September 2018 09:23

দ্য ওয়াল ব্যুরো: সামনে এল 'ঠগস অফ হিন্দোস্তান'এর পোস্টার। উত্তাল সমুদ্রের মাঝে জ্বলছে জাহাজ। তার মধ্যে দাঁড়িয়ে চার ঠগ। কারও হাতে তলোয়ার, তো কেউ নিয়ে তির-ধনুক। মুখে কঠোরতার ছাপ স্পষ্ট। আর এই পোস্টার সামনে আসার সঙ্গে সঙ্গেই স্বপ্নপূরণ হলো আমির খানের। পোস্টার শেয়ারের সঙ্গেই টুইটারে নিজের স্বপ্নপূরণের কথা লিখেছেন আমির। তিনি জানিয়েছেন, “পোস্টারে নিজেকে অমিতাভ বচ্চনের পাশে দেখা, আমার কাছে স্বপ্নের মতো। তাই আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা আমার সঙ্গে হয়েছে”। https://twitter.com/aamir_khan/status/1044472442868031488 আমিরের ‘ঠগস অফ হিন্দোস্তান’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে প্রথমবার ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিরকে। তাছাড়া ভারতীয় চলচ্চিত্রে ফিকশনের এখনও পর্যন্ত সেরা উদাহরণ ‘বাহুবলী’। দু’টি ভাগে মুক্তি পেয়েছিল রাজামৌলির ছবিটি। আঞ্চলিক সিনেমা হলেও রেকর্ড ব্যবসা করেছিল মাহেষ্মতি সাম্রাজ্যের কাহিনি। এ বার তাকেও টক্কর দিতে চান প্রযোজক আদিত্য চোপড়া। তাই খরচ যাই হোক, নিজের পিরিয়ড ড্রামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও আপস করতে রাজি নন প্রযোজক। এই সিনেমার জন্য তৈরি হয়েছে আস্ত দুই জাহাজ। যা প্রায় একবছর ধরে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইউরোপের মাল্টা উপকূলে এই জাহাজ দু’টি তৈরি করার জন্য প্রায় হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শও নেওয়া হয়েছে। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম। এ ছাড়া রয়েছেন আমির। বছরের একটি ছবি। সেটাই ব্লকবাস্টার হিট। সদ্য মুক্তি পেয়েছে এই ছবিতে তাঁর লুক। যার ক্যাপশনে নায়ক লিখেছিলেন, “এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।” https://www.instagram.com/p/BoGM2qmH1Bj/?utm_source=ig_web_copy_link প্রথম থেকেই শোনা যাচ্ছে, এ ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিকে। যেখানে তিনি অভিনয় করবেন জলদস্যুর ভূমিকায়। তাই শুরু থেকেই ভয়ঙ্কর এক লুক মাথায় এঁকে রেখেছিল সিনেপ্রেমীরা। কিন্তু আমিরের এই লুকে নেই ভিলেনের ছাপ। বরং কিছুটা মজাদার লাগছে তাঁর এই রূপ। সেই সঙ্গে দর্শকদের মনে এই সিনেমা নিয়ে উত্তেজনা বাড়ানোর জন্য এক এক করে ছবির মূখ্য অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। প্রথমে অমিতাভ বচ্চন দিয়ে শুরু করে তারপর ফাতিমা সানা শেখ, ক্যাটরিনা কাইফের পর সব শেষে আমির খানের লুক প্রকাশ হলো। এক ছবিতে অমিতাভ-আমিরকে দেখতে মুখিয়ে দর্শকেরা। এখন দেখার মিস্টার পারফেকশনিস্ট তাঁর নতুন লুকে কেমন চমক দিতে পারেন দর্শকদের। ৮ নভেম্বর মুক্তি পেতে চলেছে 'ঠগস অফ হিন্দোস্তান।'

```