Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

গাড়ির ব্যাকসিটে প্রেমিকার সঙ্গে রোম্যান্স! হাতেনাতে ধরা পড়েছিলেন নাগা চৈতন্য, তারপর?

দ্য ওয়াল ব্যুরো: আমির খান, করিনা কাপুরের ‘লাল সিং চাড্ডা’র হাত ধরে বলিউডে পা রেখেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya)। নাগার্জুনার ছেলে নাগা চৈতন্য সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামীও বটে। তিনিই এবার একটি সাক্ষাৎকারে মুখ খুলে

গাড়ির ব্যাকসিটে প্রেমিকার সঙ্গে রোম্যান্স! হাতেনাতে ধরা পড়েছিলেন নাগা চৈতন্য, তারপর?

শেষ আপডেট: 13 August 2022 13:05

দ্য ওয়াল ব্যুরো: আমির খান, করিনা কাপুরের ‘লাল সিং চাড্ডা’র হাত ধরে বলিউডে পা রেখেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya)। নাগার্জুনার ছেলে নাগা চৈতন্য সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামীও বটে। তিনিই এবার একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। কীভাবে একবার প্রেম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন, রসিয়ে রসিয়ে সেই গল্প করেছেন নাগা।

নাগার সাক্ষাৎকার যিনি নিয়েছেন, তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন একবার গার্লফ্রেন্ডকে চুমু খেতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিনি। তা শুনে পুরনো দিনের কথা মনে পড়ে যায় তারকারও। বলেন, তাঁর সঙ্গেও একই ঘটনা ঘটেছিল একবার।

কী ঘটনা?

একবার নাকি একটি গাড়ির ব্যাকসিটে বসে প্রেম করছিলেন (Romance) নাগা চৈতন্য। বান্ধবীর সঙ্গে চুটিয়ে রোম্যান্স চলছিল। কিন্তু হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন তিনি। পুলিশ এসে গাড়িতে ঢুঁ মেরেছিল। ঘটনাটি ঘটেছিল হায়দরাবাদে।

তবে সেদিন যা হয়েছিল তার জন্য কোনওভাবেই লজ্জিত নন নাগা। বলেছেন, তিনি খুব ভাল করে জানতেন তিনি কী করছেন। সেদিনের ঘটনা এখন গল্পের মতো মনে হয়।

গত বছরেই সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে নাগার। তাঁদের চার বছরের সংসার ভেঙে গেছে। দুজনের পথ এখন সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি মডেল অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে।

বড় পর্দায় নিজের প্রথম অভিনয় নিয়েও সাক্ষাৎকারে মুখ খুলেছেন নাগা। বলেন, তাঁর প্রথম অভিনীত ছবি ‘জোশ’ বক্স অফিসে ভাল চলেনি। নিজের চোখে হল থেকে মাঝপথেই দর্শকদের বেরিয়ে যেতে দেখেছিলেন তিনি। সেই দৃশ্য এখনও ভুলতে পারেননি, মনে দাগ কেটে গিয়েছিল সে মনখারাপ। তারপর অবশ্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাগা চৈতন্যের উত্থান স্বপ্নের চেয়ে কম কিছু নয়। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। বাবা নাগার্জুনার মতোই নানা চৈতন্যও ইন্ডাস্ট্রিতে আলাদা করে জায়গা গড়েছেন নিজের।

আরও পড়ুন: নগ্ন ফোটোশ্যুটে অশ্লীলতার অভিযোগ দায়ের, রণবীরকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ


```