Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

নবতিপর বিভা সেনগুপ্তর গানে চোখের জলে ভাসলেন মমতাশঙ্কর, দুই শিল্পীর বিরল আলাপে অভিভূত সকলে

মমতা শঙ্করের উত্তর 'ছিঃ ছিঃ ছিঃ, আপনাকে দেখতে পাচ্ছি এটাই তো আমার সবথেকে বড় ভাগ্য! সাইরাম সাইরাম সাইরাম!' 

নবতিপর বিভা সেনগুপ্তর গানে চোখের জলে ভাসলেন মমতাশঙ্কর, দুই শিল্পীর বিরল আলাপে অভিভূত সকলে

দু'জনেই দু'জনের মুগ্ধতায় কেঁদে ভাসান।

শেষ আপডেট: 22 May 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: 'কবিপক্ষ' মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) গানে কথায় এক মাস ব্যাপী নানা মনোগ্রাহী অনুষ্ঠান। আকাশে বাতাসে জড়িয়ে থাকে রবি ঠাকুরের স্পর্শ। তেমনই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কবিপক্ষের অনুষ্ঠানে ঘটল এক অভাবনীয় ঘটনা। আবেগে ভাসলেন দুই বর্ষীয়ান শিল্পী। নব্বই পার করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তর (Biva Sengupta) গান শুনে মুগ্ধ হয়ে কেঁদেই ফেললেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar)।

আগরতলা 'ছন্দনীড়' সাংস্কৃতিক সংস্থার পঞ্চাশ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান ছিল রবীন্দ্র শতবর্ষ ভবনে। মমতা শঙ্কর ডান্স কোম্পানির অনুষ্ঠান ছিল ১৯ মে। সেখানেই মমতা শঙ্কর চোখের জল ধরে রাখতে পারলেন না বিভা সেনগুপ্তর গান শুনে। নিজের নাচ শুধু নয়, বিভা দেবীর গানও বসে শুনলেন মমতা শঙ্কর। এক প্রখ্যাত শিল্পীর আর এক শিল্পীর প্রতি এই আবেগ, শ্রদ্ধা, সম্মান  আজকালকার যুগে প্রায় বিরলই বলা চলে।

সেই বিরল মুহূর্তের ভিডিওটি দেখে নিন।

বিভা সেনগুপ্ত এমন এক সঙ্গীতশিল্পী যিনি এই সময়েই বেশি প্রচারের আলোতে এসছেন। অথচ এমন সঙ্গীত সাধিকা তাঁর যৌবনে সে অর্থে লাইমলাইট পাননি। জীবনের শেষ প্রান্তে তাঁর এই প্রাণশক্তি মুগ্ধ করে দিচ্ছে দর্শকদের।

আগরতলা রবীন্দ্র শতবর্ষ ভবনে এক অপূর্ব মাহেন্দ্রক্ষণ ঘটল। দুই প্রতিভাময়ীর অশ্রুসজল মহামিলন। বিভা সেনগুপ্ত আর মমতাশংকর মুখোমুখি হলেন। নব্বই পার করা বিভা দেবীর এমন গায়কী বসে শুনছেন মমতা শঙ্কর।

দুই বিদুষী দুজনকে কাছে পেয়ে কী ভীষণ আন্তরিক। সারল্যে ভরা বিভা সেনগুপ্ত মমতাকে বললেন 'আমার মহাভাগ্য তোমাকে এত কাছে পেয়েছি!' অশ্রুনয়না মমতা শঙ্কর হাতজোড় করে বিভাকে বললেন 'আমি আপনার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছি।' যাতে আপ্লুত হয়ে বিভা দেবী বলেন 'আমার আনন্দ হচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলছ। আমি তো এরকম আশা করিনি! মমতা শঙ্করের উত্তর 'ছিঃ ছিঃ ছিঃ, আপনাকে দেখতে পাচ্ছি এটাই তো আমার সবথেকে বড় ভাগ্য! সাইরাম সাইরাম সাইরাম!'

সাই বাবার নাম উচ্চারণ করে মমতা শঙ্কর বিভা সেনগুপ্তকে জড়িয়ে ধরেন। দু'জনেই দু'জনের মুগ্ধতায় কেঁদে ভাসান। আর চারপাশের দর্শকরা এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকে। তাঁরাও ভাবতে পারেননি দুই শিল্পীর মধ্যে এমন বিরল দৃশ্য ঘটতে পারে!

মমতা শঙ্কর কথা দিলেন কলকাতা ফিরে তিনি বিভা সেনগুপ্তর বাড়ি যাবেন। তখনও বিভা দেবী ভাবতেই পারছেন না অভিনেত্রী নৃত্যশিল্পী মমতা শঙ্কর এতখানি তাঁকে সময় দিতে পারেন। যারা প্রকৃত শিল্পী তাঁরা তো এতখানিই সহজ হন। 


```