Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

পর্দার রসায়নই কি বাস্তব প্রেমের ইঙ্গিত? শুভস্মিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন সৌরভ

নতুন বছর শুরু হতেই দীপ-ঝাঁপির অনুরাগীদের জন্য এল সুখবর। টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৬.৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’, যা গোটা টিমের কাছেই বাড়তি অনুপ্রেরণা।

পর্দার রসায়নই কি বাস্তব প্রেমের ইঙ্গিত? শুভস্মিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন সৌরভ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 January 2026 12:22

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। একসময় টানা জনপ্রিয় ধারাবাহিকের নায়ক হিসেবে টলিপাড়ায় নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরবর্তীতে পরিচালনার কাজেও মন দেন নায়ক। এবার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র হাত ধরে ফের ক্যামেরার সামনে সৌরভ, যেখানে পর্দায় তিনি এখন ‘দীপ’ নামেই বেশি পরিচিত।

নতুন বছর শুরু হতেই দীপ-ঝাঁপির অনুরাগীদের জন্য এল সুখবর। টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৬.৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’, যা গোটা টিমের কাছেই বাড়তি অনুপ্রেরণা।

সাধারণত বহু অভিনেতাই টিআরপি নিয়ে খুব একটা চিন্তা করেন না বলে দাবি করে থাকেন। তবে সৌরভ এই বিষয়ে একেবারেই খোলামেলা। তাঁর কথায়, টিআরপি নিয়ে না ভাবলে সেটা ভুল হবে। কারণ, একটি ধারাবাহিকের সঙ্গে অসংখ্য মানুষের রুটি-রুজি জড়িয়ে থাকে। রেটিং ভালো না হলে গল্প কতদিন চলবে, সেই প্রশ্নও উঠে আসে।

অভিনয়জীবনের শুরুর দিকে একের পর এক সফল ধারাবাহিকের মুখ ছিলেন সৌরভ। সেই সাফল্যের চাপ কি ফেরার সময় মাথায় ছিল? অভিনেতা স্বীকার করেছেন, দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরে দর্শকের প্রত্যাশা নিয়ে ভাবনা কাজ করেছিল তাঁর মধ্যেও।

এরই মাঝে ইন্ডাস্ট্রির অন্দরে এবং দর্শকমহলে তাঁকে কেন্দ্র করে নয়া জল্পনা, বাস্তব জীবনে কী বসন্ত এলো আরও একবার? সত্যি কি সহ-অভিনেত্রী শুভস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌরভ? পর্দার জুটিকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা যে নতুন নয়, তা মানছেন অভিনেতা নিজেও। তাঁর মতে, অনেক সময় দর্শক পর্দার রসায়নকেই বাস্তব ধরে নেন। তবে ভালো টিমওয়ার্ক থাকলে সেই সমীকরণ ক্যামেরার সামনে ধরা পড়ে। ফলে এই জল্পনাকে একেবারে উড়িয়ে দিলেন নায়ক। 

সব মিলিয়ে, গল্প, অভিনয় আর দর্শকের ভালোবাসায় ভর করে ‘লক্ষ্মী ঝাঁপি’ এখন ধীরে ধীরে নিজের জায়গা আরও পোক্ত করছে, আর সৌরভ চক্রবর্তীর প্রত্যাবর্তন যে নজর কেড়েছে, তা বলাই বাহুল্য।


```