Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নিজের গল্প টোটার মাধ্যমে বলেছেন করণ, বাস্তব জীবনে নাচতে ভালবাসেন তিনিও

দ্য ওয়াল ব্যুরো: সাত বছর পর পরিচালনায় ফিরেই বাজিমাত করেছেন পরিচালক করণ জোহর (Karan Johar)। বক্স অফিসে সপ্তাহান্তে ভালই ব্যবসা করেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। বেশিরভাগ দর্শকই বেশ পছন্দ করেছেন ছবিটি। ত

নিজের গল্প টোটার মাধ্যমে বলেছেন করণ, বাস্তব জীবনে নাচতে ভালবাসেন তিনিও

শেষ আপডেট: 1 August 2023 13:08

দ্য ওয়াল ব্যুরো: সাত বছর পর পরিচালনায় ফিরেই বাজিমাত করেছেন পরিচালক করণ জোহর (Karan Johar)। বক্স অফিসে সপ্তাহান্তে ভালই ব্যবসা করেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। বেশিরভাগ দর্শকই বেশ পছন্দ করেছেন ছবিটি। তবে সবথেকে বেশি প্রশংসা কুড়িয়েছে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury) ও রণবীর সিংয়ের ‘ডোলা রে’ নাচের দৃশ্যটি। রণবীরকে তো বটেই, এর আগে টলিউডে টোটাকেও এমন নাচ করতে দেখা যায়নি। আসলে পুরুষরা শাস্ত্রীয় সঙ্গীতে নাচবেন, এটা যেন ভারতীয় সিনেমায় এবং বাস্তব সমাজেও একেবারে অপরিচিত দৃশ্য। এতদিন ধরে চলে আসা সেই অচলায়তনকেই যেন নিজে হাতে ভেঙে দিলেন করণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কত্থক নাচ নিয়ে মুখ খুলেছেন পরিচালক। (Karan Johar)

সেখানে তিনি বলেছেন, টোটার চরিত্রটি তিনি আসলে নিজের আদলেই তৈরি করেছেন। যে একজন পুরুষ হয়েও নাচতে ভালবাসে। নাচ যাঁর ধ্যান, জ্ঞান, ভালবাসা। ছবিতে এই বাঙালি অভিনেতা আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাঁর নাম চন্দন চ্যাটার্জি (চট্টোপাধ্যায়)। সে একজন পেশাদার কত্থক শিল্পী। অনেক বাধা বিপত্তি পেরিয়েই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন জীবনে। এভাবেই চরিত্রটি নির্মাণ করেছেন করণ। আর তাতে সুকৌশলে রেখে গিয়েছেন নিজের জীবনের টুকরো টুকরো গল্প।

সেটা কেমন? দেখা গিয়েছে, টোটা অভিনীত চরিত্রটি একটি অনুষ্ঠানে সুন্দর নাচ করেও সবার ঠাট্টার পাত্র হচ্ছেন। কারণ, এখনও এদেশের অধিকাংশ মানুষের ধারণা পুরুষরা শাস্ত্রীয় সঙ্গীতে নাচতে পারেনা। আর সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে ঠাট্টা-তামাশা। করণ জানান, বাস্তব জীবনে তিনিও এমন ঘটনার শিকার হয়েছেন। কলেজ লাইফে নাচতে গিয়ে তাঁকে সহপাঠীদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। পরিচালক বলেন, “ছোট থেকেই আমি বলিউডের হিন্দি গানের ভক্ত। নিজের ঘরের দরজা বন্ধ করেই গান চালিয়ে নাচ করতাম। আমার বাবা যদিও তাতে উৎসাহ দিতেন। কোনও আত্মীয় বাড়িতে এলেই আমায় বলতেন, ‘করণ একবার ওই গানে নেচে দেখাও’। আমার তাতে ভালই লাগত। তবে বড় হওয়ার পর দেখলাম, সবকিছু কেমন বদলে গেল। কলেজে পড়াকালীন সেই গানে নাচ করতে গিয়েই ঠাট্টা শুরু হল আমায় নিয়ে।”

আর এই সবকিছুই যেন অল্প অল্প করে নিজের ছবিতে তুলে ধরেছেন করণ জোহর। আর সেই চরিত্রে বেছে নিয়েছেন টোটার মতো জাত অভিনেতাকে। এই বাঙালি অভিনেতা যে সেই চরিত্রের প্রতি সুবিচার করতে পেরেছেন, তা দর্শকদের প্রশংসা, উন্মাদনা দেখেই পরিষ্কার। আর এতে খুশি করণ নিজেও।

ধর্মেন্দ্র-শাবানার অনস্ক্রিন লিপলক! 'চুমুর আবার বয়স কী', বললেন নায়ক


```