Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সব পাপ ধুয়ে ফেলতে পরস্পরের হাত ধরে মহাকুম্ভে ডুব কাঞ্চন-শ্রীময়ীর! ছবি মুহূর্তে ভাইরাল

কাঞ্চন-শ্রীময়ীকে দেখা গেল মহাকুম্ভের পবিত্র স্নানে অংশ নিতে। কোটি কোটি ভক্তের সঙ্গে তাঁরাও নামলেন গঙ্গাস্নানে।

সব পাপ ধুয়ে ফেলতে পরস্পরের হাত ধরে মহাকুম্ভে ডুব কাঞ্চন-শ্রীময়ীর! ছবি মুহূর্তে ভাইরাল

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 February 2025 10:17

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার জনপ্রিয় মুখ কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) শুধু অভিনয়ের জন্য নয়, ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই থাকেন আলোচনায়। তাঁর ব্যক্তিগত জীবন যেমন চর্চার কেন্দ্রে, তেমনই অভিনয়ও বারবার মুগ্ধ করে দর্শকদের। কাঞ্চনের ব্যক্তিগত জীবন যথেষ্ট রঙিন। তিনবার বিয়ে করেছেন তিনি। বর্তমান স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj), যিনি কাঞ্চনের থেকে বয়সে অনেকটাই ছোট। 

দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শ্রীময়ীর সঙ্গে সংসার পাতেন কাঞ্চন। তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখের, একটি সন্তানও রয়েছে এই দম্পতির। সম্প্রতি কাঞ্চন-শ্রীময়ীকে দেখা গেল মহাকুম্ভের পবিত্র স্নানে অংশ নিতে। কোটি কোটি ভক্তের সঙ্গে তাঁরাও নামলেন গঙ্গাস্নানে, বিশ্বাস— এই পবিত্র জলে স্নান করলেই জীবনের সমস্ত পাপ মোচন হবে।  

স্নানের মুহূর্তের ছবি শেয়ার করেছেন শ্রীময়ী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিতে কাঞ্চনকে দেখা গেল টি-শার্ট ও বার্মুডায়, আর শ্রীময়ীর পরনে ছিল সালোয়ার-কামিজ। ছবির ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, 'হর হর মহাদেব!' তবে কমেন্ট সেকশন বন্ধ থাকায় ভক্তরা তাঁদের ভালবাসা বা প্রতিক্রিয়া জানাতে পারেননি। এই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। এমনকি তাঁদের ভক্তরা মুখিয়ে রয়েছেন আরও কিছু ঝলক দেখার জন্য।  


```