ভাইরাল ভিডিওতে ঢিলেঢালা পোশাকে দেখা গেল ক্যাটরিনাকে। আলিবাগে গিয়েছেন ভিকির সঙ্গে। ফের উঠছে তাঁর মা হওয়ার জল্পনা।

ক্যাটরিনা কাইফ
শেষ আপডেট: 31 July 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল যে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব সচেতন, তা সকলেই জানেন। তবে সেই সতর্কতা সত্ত্বেও ক্যাটরিনার গর্ভাবস্থা নিয়ে মাঝে মধ্যেই চাউর হয় নানা গুঞ্জন। ঠিক যেমনটা ঘটেছিল গত বছর আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে, আবারও তেমন জল্পনার আগুন ছড়াল একটি ভাইরাল ভিডিও ঘিরে।
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শার্ট ও জিন্সে ভিকি, আর ঢিলেঢালা সাদা কো-অর্ড সেটে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। তাঁদের দু’জনকে একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। সেই মুহূর্তেই ক্যাটরিনার পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন, নিজের বেবি বাম্প আড়াল করতেই কি ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী?
সূত্রের দাবি, এই মুহূর্তে আলিবাগে রয়েছেন ভিকি-ক্যাটরিনা। মুম্বই থেকে সড়কপথে নয়, বরং জলপথে রওনা দিয়েছেন এই তারকা দম্পতি। ধারণা করা হচ্ছে, একান্তে সময় কাটাতেই সেখানে গিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২১ সালে রাজকীয়ভাবে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। তারপর থেকেই নানা সময়ে তাঁদের ঘিরে ফ্যামিলি প্ল্যানিংয়ের জল্পনা তৈরি হয়েছে। যদিও ক্যাট বা ভিকি কখনওই এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে সাম্প্রতিক ভিডিও এবং অভিনেত্রীর পাবলিক অ্যাপিয়ারেন্স কমে যাওয়ায় ফের উসকে উঠেছে সম্ভাবনার জল্পনা।