Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মুখ দেখাদেখি বন্ধ ছিল? মিথ-রিয়েলের মোড়কে ঋতুপর্ণর জন্মদিনে অকপট মীর

সময় সব ঠিক করে দেয়। অভিমান নিজেই মুছে দিয়েছিলেন ঋতুপর্ণ। রবিবার, পরিচালকের জন্মদিন। আর এই বিশেষ দিনেই মীর তুলে আনলেন এমন কিছু কথা যা শুনে দু'জনের সমীকরণ সম্পর্কে যে ধারণা তাঁর হয়তো বদল ঘটতে পারে।

মুখ দেখাদেখি বন্ধ ছিল? মিথ-রিয়েলের মোড়কে ঋতুপর্ণর জন্মদিনে অকপট মীর

শেষ আপডেট: 31 August 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: স্রেফ একটি অনুষ্ঠানই তাঁদের মধ্যে দূরত্বের সীমানা টেনে দিয়েছিল। জনপ্রিয় সঞ্চালক মীর আফসার আলি ঋতুপর্ণ ঘোষকে নকল করেছিলেন, আর তাতেই হয়েছিল অভিমান। পরিচালকের মনে হয়েছিল, "মীর আদতে বিশেষ আত্মপরিচয়ের মানুষদের ব্যঙ্গ করেছেন"। তা নিয়ে সে সময় কত আলোচনা, কত লেখালেখি। তাতে অগ্নি সংযোগ করেছিল ঋতুপর্ণের শো 'ঘোষ অ্যান্ড কোম্পানি'তে মীরের আমন্ত্রণ ও তাঁদের দু'জনের কথোপকথন।

তবে ওই যে সময় সব ঠিক করে দেয়। অভিমান নিজেই মুছে দিয়েছিলেন ঋতুপর্ণ। রবিবার, পরিচালকের জন্মদিন। আর এই বিশেষ দিনেই মীর তুলে আনলেন এমন কিছু কথা যা শুনে দু'জনের সমীকরণ সম্পর্কে যে ধারণা তাঁর হয়তো বদল ঘটতে পারে।

Kolkata Curry: Rituparno and Mir

ঋতুপর্ণ ঘোষের সঙ্গে নিজের একটি হাসি মুখের ছবি পোস্ট করে মীর লিখেছেন, “আজও! আজও অনেকে ভাবেন, আমাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল ২০১১ সালে, ঘোষ & Co.-র পর থেকে। আমরা নাকি একে অপরকে সহ্য করতে পারতাম না। আমি কিন্তু আজও মানুষটির বড় ফ্যান। আজ তাঁর জন্মদিন। তাই খুব স্বাভাবিক নিয়মে এই পোস্ট। এবং হ্যাঁ, তিনি এখনও বিভিন্ন প্ল্যাটফর্মে আমার প্রিয় আলোচনার বিষয়। বোধ হয় কোথাও তাঁর ওই হাসি মুখে মিথ্যে রাগ ঝুলিয়ে ‘এক মারবো শয়তান’ বলা’টা শোনার লোভে।"

অভিমান হয়েছিল দুই পক্ষেরই, তা মিথ্যে নয়। তবে তা লালন বা যাপন করেননি কেউই। মেকআপ রুমে মীরকে দেখে নরম গলায় পরিচালকের 'আয়' ডাক ভুলিয়ে দিয়েছিল সব কিছুই। বিশেষ দিনে মীরের মন ঋতু-ময়। সে ঋতু পর্ণমোচী, অকালেই সে ঝরে গিয়েছে... 
 


```