Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

‘ফাটাফাটি’র ৫০ দিনের সেলিব্রেশনে চাঁদের হাট, জানুন অনেক অজানা তথ্য

দ্য ওয়াল ব্যুরো: 'ফাটাফাটি' ছবির ৫০ দিনের সাফল্য উদযাপনে (Fatafati completed 50 days) সম্প্রতি একটি ক্যাফেতে (success celebration at Kolkata) অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)

‘ফাটাফাটি’র ৫০ দিনের সেলিব্রেশনে চাঁদের হাট, জানুন অনেক অজানা তথ্য

শেষ আপডেট: 10 July 2023 11:21

দ্য ওয়াল ব্যুরো: 'ফাটাফাটি' ছবির ৫০ দিনের সাফল্য উদযাপনে (Fatafati completed 50 days) সম্প্রতি একটি ক্যাফেতে (success celebration at Kolkata) অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং ছবির অন্যান্য কলাকুশলীরা ছাড়াও পরিচালক অরিত্র মুখোপাধ্যায়, প্রযোজক নন্দিতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন মিউজিক্যাল সন্ধ্যা গানে গানে মাতালেন পৌষালী বন্দ্যোপাধ্যায়, ঈশান মিত্র, খ্যাদা ভট্টাচার্য, পারমিতা, সুচিস্মিতা চক্রবর্তী প্রমুখ। এই ছবির গান ইতিমধ্যে লোকের মুখে মুখে ফিরছে। 'জানি অকারণ', 'ফুল্লরা’ গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। 'ফুল্লরা' গানের সঙ্গীতকার অনিন্দ্য চট্টোপাধ্যায় জানালেন, 'ফুল্লরা গানের রিদম ছবির গতির সঙ্গে এতটাই সম্পৃক্ত যা এই চিত্রায়ন গানকে এক অন্য মাত্রায় পৌছিয়ে দেয়।‘ এই গানটি এদিন পরিবেশন করেন পৌষালী বন্দ্যোপাধ্যায়।

'ফাটাফাটি' পোস্টারের ছবি দেওয়া কেক কেটে ৫০ দিনের সাফল্য উদযাপন (Fatafati completed 50 days, success celebration at Kolkata) করে গোটা টিম।

অভিনেত্রী ৠতাভরী বলেন, 'ছবিটি এখনও নন্দনে হাউসফুল হচ্ছে। ছবির জন্য আমার এত পরিশ্রম, কষ্ট এখন মনে হচ্ছে তা সার্থক হয়েছে।' তবে অভিনেতা আবিরের মতে, তাঁর মনের বেশি কাছাকাছি গান 'জানি অকারণ '। তিনি মনে করেন যে গানটির মাধ্যমে প্রেমের প্রকাশ দর্শকদের বেশ মনে ধরেছে। বাকি গানগুলো অভিনেতার যে পছন্দের সেকথাও তিনি জানান। ছবির প্রযোজনা সংস্থা উইন্ডোজ ব্যানারের প্রযোজক নন্দিতা রায় ফাটাফাটি টিমকে সাধুবাদ জানান। যদিও এদিন 'রক্তবীজ' ছবির ডাবিং-এর কারণে আরেক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি ', 'বাবা বেবি ও' এবং 'ফাটাফাটি' পরপর এই তিনটি ছবির সাফল্যে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় অনুভূতি কেমন প্রশ্ন করতেই পরিচালক মুচকি হেসে বলেন, 'আগের দুটো ছবি এবং এই ছবির ক্ষেত্রে বলব বিষয়বস্তু। যা মানুষ নিজের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পেরেছেন। এই ছবির ক্ষেত্রে যে বডি শেমিং-এর কথা তুলে ধরা হয়েছে আমার ধারণা পুরুষ এবং মহিলা নির্বিশেষে উভয়ের ক্ষেত্রেই প্রায় প্রতিটি বাড়িতে এই ধরনের সমস্যা রয়েছে। যেহেতু বিষয়বস্তুকে পর্দায় সহজ সরল ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাই মানুষ অনেক বেশি রিলেট করতে পারছেন'।

এছাড়াও আবির চট্টোপাধ্যায়ের বাচস্পতি চরিত্রটি যেভাবে একজন স্বামী হিসেবে স্ত্রীর লড়াইয়ের পাশে তিনি থেকেছেন সেই কারণে শেষ পর্যন্ত ফুল্লরা অতটা দূর পর্যন্ত যেতে পেরেছেন এটা যে কোনও মহিলার মন ছুঁয়ে গেছে। এছাড়াও শাশুড়ি বৌমার সম্পর্কে অন্যরকম সমীকরণ দেখানো হয়েছে। যেহেতু বাংলা ছবিতে প্রথম ফ্যাশন শো-কে তুলে ধরা হয়েছে সে ক্ষেত্রে অনেক স্থূলকায়া মহিলারা ডিজাইনার পোশাক পরে এসে জানিয়েছেন যে এই ছবিটা দেখে তাঁদের আত্মবিশ্বাস বেড়েছে। যা আগে কখনও ভাবতেই পারতেন না। এই যে সাধারণ মানুষের মধ্যে ছবির প্রভাব এটাই পরিচালক হিসেবে সবচেয়ে বড় পাওনা বলে মনে করেন অরিত্র।

সর্বভারতীয় প্ল্যাটফর্মে 'ফাটাফাটি', তাঁদের প্রোডাকশন নিয়ে অকপট নন্দিতা-শিবপ্রসাদ


```