Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

রজনীকান্তের জঙ্গল অভিযান, বেয়ার গ্রিলসের শোতে হাজির থালাইভা, ট্রেলরেই মুগ্ধ দর্শকরা

দ্য ওয়াল ব্যুরো: পোশাকি নাম থাকা সত্ত্বেও আমজনতার দরবারে তিনি বেশি পরিচিত ‘থালাইভা’ হিসেবেই। তাঁকে ঈশ্বরসমই মনে করেন ভক্তরা। রিল হোক বা রিয়েল তিনি পারেন না এমন কিছু এ বিশ্বে রয়েছে বলেই মনে করেন না তাঁর অগুনতি গুণগ্রাহী। এবার তিনিই আসছেন টেল

রজনীকান্তের জঙ্গল অভিযান, বেয়ার গ্রিলসের শোতে হাজির থালাইভা, ট্রেলরেই মুগ্ধ দর্শকরা

শেষ আপডেট: 27 February 2020 16:42

দ্য ওয়াল ব্যুরো: পোশাকি নাম থাকা সত্ত্বেও আমজনতার দরবারে তিনি বেশি পরিচিত ‘থালাইভা’ হিসেবেই। তাঁকে ঈশ্বরসমই মনে করেন ভক্তরা। রিল হোক বা রিয়েল তিনি পারেন না এমন কিছু এ বিশ্বে রয়েছে বলেই মনে করেন না তাঁর অগুনতি গুণগ্রাহী। এবার তিনিই আসছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শোতে। বেয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে এবার দেখা যাবে দক্ষিণী অভিনেতা রজনীকান্তকে। থালাইভার নতুন প্রোজেক্ট কবে সম্প্রচার হবে তা জানতে মুখিয়ে ছিল দর্শকমহল। অবশেষে সব অপেক্ষার অবসান হয়েছে। রিলিজ হয়েছে বেয়ার গ্রিলসের এই অভিনব শোয়ের প্রোমো। আগামী ২৩ মার্চ দেখা যাবে রজনীকান্তের জঙ্গল অভিযান। ৪০ সেকেন্ডের প্রোমোতেই যেভাবে নজর কেড়েছেন থালাইভা তা দেখে এ ব্যাপারে সকলেই নিশ্চিত যে বেয়ার গ্রিলসের জনপ্রিয় শোয়ের এই এপিসোড হতে চলেছে রহস্যে-রোমাঞ্চে ভরপুর। পর্দায় রজনীকান্ত মানেই টানটান উত্তেজনা। এবার তেমনটাই দেখা যাবে ‘ম্যান ভার্সেস ওয়াল্ড’-এও। লেজেন্ড রজনীকান্তের আড়ালে থাকা মানুষ রজনীকান্ত কেমন সেটাই এবার দেখবে জনতা। https://twitter.com/i/status/1232870470032117760 কিছুদিন আগেই শ্যুটিং শেষ করেছেন রজনীকান্ত। বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা যে অসামান্য ছিল টুইটে সেকথা জানিয়েওছিলেন সুপারস্টার। লিখেছিলেন, এই শ্যুটিংয়ের অভিজ্ঞতা কোনওদিন ভুলবেন না। বেয়ার গ্রিলসের পাশাপাশি রজনীকান্ত ধন্যবাদ জানিয়েছিলেন ডিসকভারি ইন্ডিয়াকেও। এবার থালাইভার জঙ্গল অভিযান দেখার পালা। আপাতত টিজার দেখেই বোঝা যাচ্ছে যে রজনীকান্ত এবং বেয়ার গ্রিলস জুটি ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোয়ের নতুন পর্বে এমন কিছু দেখাবেন যা এর আগে চাক্ষুষ করেননি দর্শকরা। এপিসোডের পরতে পরতে থাকবে সাসপেন্স এবং থ্রিল। https://twitter.com/rajinikanth/status/1222431200691642369 গত বছর বেয়ার গ্রিলসের এই অভিনব শোয়ে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মোদীর পর রজনীকান্তই দ্বিতীয় ভারতীয় যিনি বেয়ার গ্রিলসের এই শোতে গিয়েছেন। শোনা যাচ্ছে কর্নাটক এবং তামিলনাড়ুর সীমান্তবর্তী বন্দিপুর জঙ্গলে হয়েছে শ্যুটিং। দক্ষিণের এই ঘন জঙ্গলের মধ্যে নাকি বাঘের পাশাপাশি দাপট দেখা যায় বুনো হাতির পালেরও। সব মিলিয়ে যথেষ্টই রহস্য এবং রোমাঞ্চের গন্ধ পাওয়া যাচ্ছে। বেয়ার গ্রিলসের সঙ্গে থালাইভার জঙ্গল অভিযান যে দর্শকদের দারুণ কিছু উপহার দিতে চলেছে এখন সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।

```