Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অস্কারে 'গলি বয়', রণবীর-আলিয়ার ছবির এন্ট্রি রেড কার্পেটে

দ্য ওয়াল ব্যুরো: অস্কারে যাচ্ছে বলিউডের ছবি 'গলি বয়'। জোয়া আখতারের এই ছবির ট্রেলর রিলিজের পরেই সিনেমাপ্রেমীরা জানিয়েছিলেন পর্দা কাঁপাবে এই সিনেমা। নতুন রূপে রণবীর সিংকেও দেখা যাবে বলে আশা ছিল ফিল্ম ক্রিটিকদের। হয়েছিলও তাই। পরিচালনা থেকে শুর

অস্কারে 'গলি বয়', রণবীর-আলিয়ার ছবির এন্ট্রি রেড কার্পেটে

শেষ আপডেট: 22 September 2019 06:32

দ্য ওয়াল ব্যুরো: অস্কারে যাচ্ছে বলিউডের ছবি 'গলি বয়'। জোয়া আখতারের এই ছবির ট্রেলর রিলিজের পরেই সিনেমাপ্রেমীরা জানিয়েছিলেন পর্দা কাঁপাবে এই সিনেমা। নতুন রূপে রণবীর সিংকেও দেখা যাবে বলে আশা ছিল ফিল্ম ক্রিটিকদের। হয়েছিলও তাই। পরিচালনা থেকে শুরু স্ক্রিপ্ট এবং অভিনয় কোনও কিছুতেই দর্শকদের নিরাশ করেনি টিম 'গলি বয়'। রণবীর সিং এবং আলিয়া ভাটকে একদম নয়া অবতারে এই ছবিতে সকলের সামনে এনেছিলেন পরিচালক জোয়া। শেষ পর্যন্ত সব পরিশ্রম সফল হয়েছে। এ বার অস্কারের মঞ্চে মনোনীত হয়েছে এই হিন্দি ছবি। https://twitter.com/FarOutAkhtar/status/1175381596985102336 শনিবারই এ কথা টুইট করে জানিয়েছেন ফারহান আখতার। বোনের ছবি অস্কারে যাওয়ায় স্বভাবতই দারুণ খুশি দাদা। টুইট করে তিনি লিখেছেন, "৯২তম অস্কার পুরস্কারে ‘গলি বয়' নির্বাচিত হয়েছে।" পাশাপাশি অভিনেতা-পরিচালক ফারহান এ-ও জানিয়েছেন যে, 'গলি বয়'-এর হাত ধরেই অস্কারের রেড কার্পেটে অফিশিয়াল এন্ট্রি নিয়েছে ভারত। 'গলি বয়'-এর অস্কার যাত্রার খবর প্রকাশ্যে আসতেই উৎসব লেগেছে বি-টাউনের অন্দরমহলে। বেজায় খুশি ছবির দুই প্রধান তারকা রণবীর এবং আলিয়াও। টিম 'গলি বয়'-এর পাশাপাশি দুই অভিনেতাই জানিয়েছেন, এমন খবর পেয়ে তাঁরা উচ্ছ্বসিত। রোমাঞ্চিতও বটে। ছবির বিখ্যাত সংলাপ 'আপনা টাইম আয়েগা' ক্যাপশন দিয়েই খুশির খবর টুইটে শেয়ার করেছেন রণবীর। https://twitter.com/RanveerOfficial/status/1175435978648907779 এক উঠতি র‍্যাপারের জীবন সংগ্রামকেই পর্দায় তুলে ধরেছিলেন জোয়া আখতার। ধারাভির ওই র‍্যাপারের নাম ছিল মুরাদ। শত বাধার পরেই কী ভাবে মুরাদ নিজের প্যাশন বজায় রেখেছিল এবং হয়ে গিয়েছিল স্টার সেই গল্পই বড় পর্দায় দর্শকদের দেখিয়েছিলেন পরিচালক। আর মুরাদের বান্ধবীর চরিত্রে ছিলেন আলিয়া ভাট। জোয়া আখতারের এই ছবি ভরসা জুগিয়েছে তরুণ প্রজন্মের অনেককেই। র‍্যাপ করাও যে কারও পেশা হতে পারে, র‍্যাপার-এরও যে একটা আলাদা জায়গা রয়েছে সমাজে এবং সেটা সম্মানের, র‍্যাপ করেও যে প্রতিষ্ঠিত হওয়া যায়-----এই ভরসা পেয়েছেন অনেকেই। এ বার অস্কারের মঞ্চে 'গলি বয়' কতটা সাফল্য পায় সেটাই দেখার।

```