Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

টেলিভিশন নিয়ে রাধিকার মন্তব্যের পাল্টা জবাব একতার! দিলেন 'লজ্জাজনক' আখ্যা

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ালে কাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী রাধিকা মদন (Radhika Madan)। এবার তাঁকে পাল্টা দিলেন প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। টেলিভিশনে কাজ নিয়ে রাধিকার বক্তব্যের তীব্র নিন্দা করে একতা বলেন, "ওঁর এই মন্তব্য ভ

টেলিভিশন নিয়ে রাধিকার মন্তব্যের পাল্টা জবাব একতার! দিলেন 'লজ্জাজনক' আখ্যা

শেষ আপডেট: 21 January 2023 13:20

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ালে কাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী রাধিকা মদন (Radhika Madan)। এবার তাঁকে পাল্টা দিলেন প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। টেলিভিশনে কাজ নিয়ে রাধিকার বক্তব্যের তীব্র নিন্দা করে একতা বলেন, "ওঁর এই মন্তব্য ভীষণই দুঃখজনক এবং লজ্জাজনক।"

ঠিক কী বলেছিলেন রাধিকা মদন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, "টেলিভিশনে প্রতি শিফটে ৪৮-৫০ ঘণ্টা কাজ করতে হয়। তারপরেও যোগ্য সম্মান মেলে না। স্ক্রিপ্টের জন্য পরিচালককে জিজ্ঞাসা করলে শুনতে হত, সেটে পৌঁছে যান। সেখানেই সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট পড়ে কাজ করতে হবে। কখনও কাজের মাঝেই স্ক্রিপ্ট পরিবর্তন করতেন পরিচালকরা। এমনকী নিজের চরিত্র সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে পরিচালকরা বলতেন, যখন চলচ্চিত্র বানাবেন তখন এসব নিয়ে ভাববেন। টিভি সিরিয়ালে এসব চরিত্র নিয়ে ভাবার প্রয়োজন নেই।"

এরপরই রাধিকার বক্তব্যের নিন্দা করে একতা একটি ভিডিও পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, "দুঃখিত এবং লজ্জাজনক! অভিনেত্রীদের তাঁদের শিকড়ের প্রতি কোনও সম্মান নেই!"

একতা কাপুরের এই ভিডিও বেশ সাড়া ফেলেছে টিভি সিরিয়ালের দর্শকদের কাছে। কেউ বলছেন, অনেকেই নিজের শুরুর দিনগুলোর কথা ভুলে যায়। আর একজন বলেন, "যে সিঁড়ি দিয়ে অভিনেত্রী উপরে উঠেছেন, সেই সিঁড়িকে এভাবে অস্বীকার করা উচিত না।"

বিয়ের পিঁড়িতে রুশা, লাইট-ক্যামেরাকে বিদায় জানালেন অভিনেত্রী! শুরু নতুন ‘অ্যাকশন’


```