Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মুম্বইয়েও জমিয়ে জন্মদিন দীপিকার, সঙ্গে ছিলেন প্রাক্তন ও বর্তমান দুই রণবীরই

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'রানি'র জন্মদিন। ধুমধাম করে পালন হবে না, সেটা কি করে হয়! রাজস্থানের রণথম্বোর থেকে ফিরেই মুম্বই শহরে রণবীর সিংয়ের সঙ্গে রোমান্টিক ব্রেকফাস্ট সেরেছেন দীপিকা। সন্ধের পরেই জমিয়ে পালন করলেন ৩৫ বছরের জন্মদিন। পার্টিতে

মুম্বইয়েও জমিয়ে জন্মদিন দীপিকার, সঙ্গে ছিলেন প্রাক্তন ও বর্তমান দুই রণবীরই

শেষ আপডেট: 6 January 2021 05:00

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'রানি'র জন্মদিন। ধুমধাম করে পালন হবে না, সেটা কি করে হয়! রাজস্থানের রণথম্বোর থেকে ফিরেই মুম্বই শহরে রণবীর সিংয়ের সঙ্গে রোমান্টিক ব্রেকফাস্ট সেরেছেন দীপিকা। সন্ধের পরেই জমিয়ে পালন করলেন ৩৫ বছরের জন্মদিন। পার্টিতে ছিলেন কাছের মানুষেরা। এমনকী সঙ্গে ছিলেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরও। অন্যবারের তুলনায় এবার একটু দেরিতেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাঁর 'গুড়িয়া'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিং। ছবির ক্যাপশনে লিখেছিলেন, "আমার জান।‌ আমার জীবন। আমার গুড়িয়া। শুভ জন্মদিন দীপিকা।" ছবিতেই দেখা গিয়েছিল কালো সোয়েটার পরে রণবীর-দীপিকা একে অপরকে জড়িয়ে ধরে আছেন। সেই রেস্তোরাঁয় তাঁদের সঙ্গে ছিলেন আলিয়া ভাট, করন জোহর, অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদি, ইশান খট্টর, পরিচালক অয়ন মুখার্জীও। প্রাক্তন প্রেমিকের উপস্থিতি দেখে কেউ কেউ থ হয়ে গেলেও, অনেকেই আবার অবাক হননি। দু'বছর আগে করণ জোহারের বাড়ির পার্টিতে একসঙ্গে যেমন আমির-শাহরুখকে দেখা গিয়েছিল, তেমনই ছবিতে একসঙ্গে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছিল রণবীর কাপুর আর দীপিকাকে। অন্যদিকে তার কিছু মাস পরেই এক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পাশাপাশি বসে আড্ডা দিতেও দেখা গিয়েছিল তাঁদের। 'কফি উইথ করন' টক শোতে এসে আলিয়া ভাটের উপস্থিতিতেই দীপিকা জানিয়েছিলেন রণবীর কাপুর তাঁর ভীষণ ভাল বন্ধু এখন। তবে এটাই করণ জোহরের পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি নাকি সত্যিকারেই তাঁদের ফের বন্ধুত্ব হয়েছে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা থেকে যাচ্ছে। রেস্তোরাঁয় জন্মদিনের পার্টিতে জয়েন করার আগে বাইরে দাঁড়িয়ে কেক কেটে উদযাপন করলেন দীপিকা। মুম্বই শহরের পাপারাজ্জিরা, মিডিয়া ফটোগ্রাফাররা সকলে কেক নিয়ে হাজির হয়েছিলেন রেস্তোরাঁর বাইরে। কেক কাটার সময় 'মাস্তানি'র পাশে ছিলেন 'বাজিরাও'। কেক কাটার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরেই থাকতে দেখা গিয়েছিল তাঁদের।

```