Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বাঙালি মেয়ে মানেই কি কালাজাদু? জনমানসে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে 'ভুল ভুলাইয়া ৩'-র ট্রেলার!

চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কমেডি-হরর ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া ৩’। রুহু বাবার সঙ্গে এই ছবির হাত ধরে আলাপ হবে মঞ্জুলিকার। 

বাঙালি মেয়ে মানেই কি কালাজাদু? জনমানসে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে 'ভুল ভুলাইয়া ৩'-র ট্রেলার!

ফাইল চিত্র

শেষ আপডেট: 18 October 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: ভুল ভুলাইয়া ৩-এর ট্রেলার প্রকাশ পেতেই, তা মন জিতেছে সবার। চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কমেডি-হরর ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া ৩’। রুহু বাবার সঙ্গে এই ছবির হাত ধরে আলাপ হবে মঞ্জুলিকার। 

ছবিতে দেখা যাবে বিদ্যা বালানকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব -সহ অন্যান্যরা। টিজারে মিলল 'আমি যে তোমার' গানের ঝলক। সঙ্গে থাকছে ভুল ভুলাইয়ার সবচেয়ে জনপ্রিয় গান 'হরে রাম হরে রাম' গানটি। 

বড় পর্দায় এই দুই চরিত্রকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা বালন। প্রায় ১৭ বছর পর আবার একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। গল্পটা এবার 'কালাজাদু'কে কেন্দ্র করে। ইতিমধ্যেই ট্রেলারে বিদ্যার মুখে বাংলায় শাঁকচুন্নি বলতে শোনা গিয়েছে। 

সেই থেকেই প্রশ্ন তুলেছেন অধিকাংশ নেটিজেন। 'বাঙালি মানেই কি কালাজাদু?' যদিও তা নিয়ে বিশেষ কিছু সমালোচনা তৈরি হয়নি। উঠে এসেছে একের পর এক এমনই প্রসঙ্গ। হরর কমেডি হিসেবে 'স্ত্রী ২' এবং 'মুঞ্জা' চলতি বছর বক্স অফিসে বিরাট সাফল্যের মুখ দেখেছে। তাঁদের গল্পতেও দেখা গিয়েছে একজন ওঝা আর একজন মহিলা ডায়নিকে নিয়ে। ফলে নেটিজেনদের মধ্যে উঠছে একাধিক প্রশ্ন। প্রতি ছবিতে এভাবেই কেন বাঙালি মেয়েকে ডায়নি বা ভূত হিসেবে দেখানো হচ্ছে?

যদিও এই প্রশ্ন নিয়ে ছবি নির্মাতাদের কখনওই মুখ খুলতে শোনা যায়নি। ছবির শুরুতেই লেখা থাকে, 'সব চরিত্র কাল্পনিক। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।' তা সত্ত্বেও কখনও কখনও এমন কিছু চরিত্রকে ক্রমাগত তুলে ধরা হয়, যা থেকে জনসমাজে ভুল বার্তা পৌঁছায়। শুধু এই ধরনের হরর কমেডি সিনেমাগুলো বলে নয়, বিভিন্ন ক্ষেত্রেই একথা শোনা যায়, যে বাঙালিদের সঙ্গে কালাজাদুর বিশেষ এক সম্পর্ক রয়েছে। ফলে এই ধরনের সিনেমা আসায় সেই বার্তা আরও জোরালো হয়ে ওঠে। 


```