Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রবি-রাতে চারহাত এক হল আরবাজ-সুরার! নববধূর সঙ্গে ছবি পোস্ট করলেন সলমনের ভাই

আরবাজ খানের ভাই সলমন খান, সোহেল এবং বোন আলভিরা উপস্থিত ছিলেন আরবাজের বিয়ের অনুষ্ঠানে। আরবাজের ছেলে আরহান খানও বিয়ের পার্টিতে উপস্থিত ছিলেন। এছাড়া বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী, যেমন বন্ধু রবিনা ট্যান্ডন, ফারাহ খান, সঞ্জয় কাপুরও নিমন্ত্রিত ছিলেন সেখানে। 

রবি-রাতে চারহাত এক হল আরবাজ-সুরার! নববধূর সঙ্গে ছবি পোস্ট করলেন সলমনের ভাই

শেষ আপডেট: 25 December 2023 13:08

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চারহাত এক হল। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বারের জন্য মেক আপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা আরবাজ খান। মুম্বাইয়ের বান্দ্রায় বোন অর্পিতা খানের বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন সলমন খানের ভাই। অনুষ্ঠান মেটার পর আরবাজ নিজেই সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবি শেয়ার করেছেন। সেখানে ফ্লোরাল প্রিন্টের কুর্তায় দেখা গেছে আরবাজকে। আর নববধূ সুরা পরেছিলেন মানানসই পিচরঙা লেহেঙ্গা। 

আরবাজ খানের ভাই সলমন খান, সোহেল এবং বোন আলভিরা উপস্থিত ছিলেন আরবাজের বিয়ের অনুষ্ঠানে। আরবাজের ছেলে আরহান খানও বিয়ের পার্টিতে উপস্থিত ছিলেন। এছাড়া বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী, যেমন বন্ধু রবিনা ট্যান্ডন, ফারাহ খান, সঞ্জয় কাপুরও নিমন্ত্রিত ছিলেন সেখানে।

Latest and Breaking News on NDTV

Latest and Breaking News on NDTV

Latest and Breaking News on NDTV

বিয়ে মিটে যাওয়ার পর রবিনা, সঞ্জয় কাপুর সহ একাধিক অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিনা একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে আরবাজের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে রবিনাকে।

সঞ্জয় কাপুর বিয়ের অনুষ্ঠানে আরবাজ এবং তার স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, "অভিনন্দন প্রিয়তম, অনেক ভালবাসা।"

এদিনের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছেন হর্ষদীপ কৌর। ইনস্টাগ্রামে নবদম্পতির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "অভিনন্দন আরবাজ এবং সুরা, তোমাদের দুজনের জন্য অনেক ভালবাসা এবং আশীর্বাদ। আপনাদের এই বিশেষ দিনে পারফর্ম করতে দারুণ লেগেছে।" 

ঋদ্ধিমা পণ্ডিত, রিতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও বিয়েতে উপস্থিত ছিলেন। 


```