Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

রবিবারই ফের বিয়ে করছেন আরবাজ খান! পাত্রী কে

সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি যা প্রতিক্রিয়া দিলেন, তাতে আর তাঁর বিয়ে নিয়ে কোনও সন্দেহ নেই। দুই সন্তানের বাবা আরবাজের দ্বিতীয়বার বিয়ে করার খবরে কোনও সংশয় রইল না!

রবিবারই ফের বিয়ে করছেন আরবাজ খান! পাত্রী কে

শেষ আপডেট: 24 December 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাসের ঠিক আগেরদিন বড় উৎসব মুম্বইয়ের খান পরিবারে। রবিবারই বিয়ে করছেন সলমন খানের ভাই অভিনেতা-প্রযোজক আরবাজ খান। দিনদুয়েক আগেই তাঁর দ্বিতীয়বার বিয়ের খবর ছড়ায় বি টাউনে। তখনই জানা যায় ২৪ ডিসেম্বর ফের ছাদনাতলায় বসছেন আরবাজ। মালাইকার সঙ্গে সম্পর্ক ছেদের পর আরবাজের দ্বিতীয়বার বিয়ের খবর নিয়ে সরগরম বলিপাড়া।

সূত্রের খবর, রবিবার দুই পরিবারের উপস্থিতিতেই এক হবে চার হাত। প্রথমে এই খবরটির সত্যতা নিয়ে বলিউডের অন্দরেই অনেক 'কিন্তু' ছিল। তবে শনিবার মুম্বই পুলিশের বার্ষিক অনুষ্ঠান ‘উমঙ্গ’-এ এসে এই খবরে একপ্রকার শিলমোহর দিয়ে দেন আরবাজ নিজেই। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি যা প্রতিক্রিয়া দিলেন, তাতে আর তাঁর বিয়ে নিয়ে কোনও সন্দেহ নেই। দুই সন্তানের বাবা আরবাজের দ্বিতীয়বার বিয়ে করার খবরে কোনও সংশয় রইল না!

শনিবার ‘উমঙ্গ’-এর রেড কার্পেটে আরবাজ হাজির হতেই তাঁকে প্রায় ছেঁকে ধরেন পাপারাৎজিরা। এমনকী কয়েকজন আরবাজকে সরাসরি প্রশ্ন করে বসেন, “কাল কখন আসব?” সেই কথা শুনে লজ্জায় একেবারে লাল হয়ে যান আরবাজ। মুখে কিছু না বললেও ঠোঁটের উপর আঙুল রেখে ইশারায় সবাইকে চুপ করতে বলেন তিনি। অর্থাৎ তিনি যে বিয়ের ব্যাপারটা পুরোপুরি আড়ালে রাখতে চাইছেন, তা পরিষ্কার।

কিন্তু মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর কাকে বিয়ে করছেন আরবাজ খান? বলিউড সূত্রে খবর, সুরা খান নামে বলিউডের এক মেকআপ আর্টিস্টকে দ্বিতীয়বার  বিয়ে করতে চলেছেন সলমন খানের ভাই। ‘পাটনা শুক্লা’ নামের এক ছবি করতে গিয়েই সুরার সঙ্গে আলাপ হয় আরবাজ খানের। সেখান থেকেই বন্ধুত্ব এবং মন দেওয়া নেওয়া। আর রবিবার সেই সম্পর্ক শুভ পরিণয়ের দিকে পা রাখবে।


```