Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

প্রিয়াঙ্কা চোপড়ার 'বাবা' হতে দ্বিধা জানিয়েছিলেন অনিল কাপুর! কে রাজি করিয়েছিলেন তাঁকে

দ্য ওয়াল ব্যুরো: দুই অভিনেতার মধ্যে বয়সের ফারাক ২৬ বছরের। অন্যদিকে অনিল কাপুর এখনও এতটাই ফিট এবং হ্যান্ডসম যে এই বয়সেও টেক্কা দেন কমবয়সী অভিনেতাদের। তাছাড়া আগে এক সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য 'মিস ওয়ার্ল্ড' প্রিয়া

প্রিয়াঙ্কা চোপড়ার 'বাবা' হতে দ্বিধা জানিয়েছিলেন অনিল কাপুর! কে রাজি করিয়েছিলেন তাঁকে

শেষ আপডেট: 22 January 2021 14:30

দ্য ওয়াল ব্যুরো: দুই অভিনেতার মধ্যে বয়সের ফারাক ২৬ বছরের। অন্যদিকে অনিল কাপুর এখনও এতটাই ফিট এবং হ্যান্ডসম যে এই বয়সেও টেক্কা দেন কমবয়সী অভিনেতাদের। তাছাড়া আগে এক সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য 'মিস ওয়ার্ল্ড' প্রিয়াঙ্কা চোপড়া এবং অনিল কাপুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বড়পর্দায় সেই নায়িকারই বাবা হতে হবে শুনে মুখের উপর 'না' জানিয়েছিলেন অনিল কাপুর। পরিচালক জোয়া আখতারের 'দিল ধাড়াকনে দো' সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া এবং রণবীর সিংয়ের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর। সিনেমাতেই প্রিয়াঙ্কা, রণবীরের নিজের দিদি হয়ে অভিনয় করেছিলেন। সেই সময়ই মুক্তি পেয়েছিল 'বাজিরাও মাস্তানি'। সঞ্জয় লীলা বনসালির এই সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা-রণবীর। অথচ 'দিল ধাড়াকনে দো'তে দিদি-ভাইয়ের চরিত্রে অভিনয় করার আগে আপত্তি ছিল না তাঁদের কারওই। শুধু আপত্তি জানিয়েছিলেন অনিল কাপুর। এক সাক্ষাৎকারে অনিল কাপুর জানিয়েছেন, "প্রিয়াঙ্কা চোপড়ার বাবা আমি! ইয়ার... রণবীর তো তাও নিউকামার। কিন্তু প্রিয়াঙ্কার চোপড়ার বাবা!" আরও বলেন, "এক সিনেমার জন্য প্রিয়াঙ্কা এবং আমাকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন এক পরিচালক। তাঁরই বাবা হতে হবে শুনে খারাপ লেগেছিল ভীষণ।" তারপরেই তিনি জানান তাঁর ছোট ছেলে হর্ষবর্ধন কাপুর তাঁকে রাজি করিয়েছিলেন এই চরিত্রে অভিনয় করার জন্য। অনিল কাপুর জানান, "স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর মনখারাপ হলে, হর্ষ আমাকে অনেকটা বুঝিয়েছিল। ও বুঝিয়েছিল, এটা সিনেমা। আমি প্রিয়াঙ্কার বাবার চরিত্রে শুধু অভিনয় করব। 'বাবা' হব না। শুধু অভিনয়কে গুরুত্ব দিয়েই এই সিনেমায় রাজি হওয়া উচিত আমার।" বলাই বাহুল্য, যতই শুরুতে অরাজি থাকুক না কেন, অন্যান্যবারের মতো তিনি অভিনয় দিয়েই তাক লাগিয়ে দিয়েছিলেন সিনেমায়। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'একে ভার্সেস একে'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপকে। আবার রাজ মেহতার পরবর্তী সিনেমা 'যুগ যুগ জিও'তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে করন জোহরের 'তাখাত'-এও থাকবে তাঁর স্পেশ্যাল এপিয়ারেন্স।

```