Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

জয়ের শেষযাত্রায় হাজির প্রাক্তন স্ত্রী অনন্যাও, কান্না লুকোতে সঙ্গী সানগ্লাস!

ভালবেসে বিয়ে করেছিলেন অনন্যা-জয়। মিস ক্যালকাটার মঞ্চে জয়ের কার্ড চেয়েছিলেন অনন্যা। আর জয় বিচারকের আসনে বসেও মুগ্ধ হয়েছিলেন তাঁর রূপে-গুণে। 

জয়ের শেষযাত্রায় হাজির প্রাক্তন স্ত্রী অনন্যাও, কান্না লুকোতে সঙ্গী সানগ্লাস!

শেষ আপডেট: 25 August 2025 20:17

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির পথ আলাদা হয়েছে আগেই। সংসারও ভেঙেছে তাঁদের। তবু জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনেই হাজির হলেন প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। মন ভাল নেই তাঁর। জয়ের অসুস্থতার খবর আগেই পৌঁছেছিল তাঁর কাছে। হাজিরও হয়েছিলেন হাসপাতালে। শেষ দিনেও সঙ্গী হলেন তাঁর। ছলছল চোখ ঢাকতেই কি বেছে নিলেন সানগ্লাস?

ভালবেসে বিয়ে করেছিলেন অনন্যা-জয়। মিস ক্যালকাটার মঞ্চে জয়ের কার্ড চেয়েছিলেন অনন্যা। আর জয় বিচারকের আসনে বসেও মুগ্ধ হয়েছিলেন তাঁর রূপে-গুণে। ভালই চলছিল সবকিছু। কিন্তু দশ বছর যেতে না যেতেই সংসার টালমাটাল। এক সময় তা ভেঙে যায়।

পরবর্তীতে আবারও বিয়ে করেন জয়। সালটা ছিল ২০১৯। তাঁর দ্বিতীয় স্ত্রী তাঁর থেকে ৩০ বছরের ছোট। প্রথম ভালবাসার টান যে অমোঘ। তাঁকে অস্বীকার করে সে সাধ্যি কার?

Meet Joy Banerjee's Ex-Wife, Ananya Banerjee, Stayed With Him Till His Last  Days, Never Re-Married


```