
শেষ আপডেট: 26 February 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: অনন্ত অম্বানি বিয়ে নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত কৌতূহল। তাঁর কোথায় বিয়ে হচ্ছে, কবে হচ্ছে, কে কে নিমন্ত্রিত থাকছেন, অনবরত সব প্রশ্নের উত্তর খুঁজে চলেছে নেটদুনিয়া।
২০২২ সালের ডিসেম্বর মাসে বাগ্দান সেরেছিলেন ভারতের রিল্যায়েন্স-কর্তা মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রাধিকা ‘অ্যাঙ্কর হেল্থকেয়ার’-এর সিইও। চলতি বছরের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত-রাধিকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি।
১ মার্চ থেকে ৩ মার্চ অবধি অম্বানিদের জামনগরের বাড়িতে অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবে দেশ-বিদেশের বহু ব্যক্তি। রইল সেই তালিকা।