Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

ঐশ্বর্যার বাহুডোরে অমিতাভ, সঙ্গে অভিষেকও! ফিকে হচ্ছে বিয়ে ভাঙার গুঞ্জন

বৃহস্পতিবার ঐশ্বর্যার মেয়ে আরাধ্যার স্কুলে অনুষ্ঠান ছিল। ধীরুভাই আম্বানি স্কুলের সেই অনুষ্ঠানে শ্বশুর অমিতাভের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল পুত্রবধূকে।

ঐশ্বর্যার বাহুডোরে অমিতাভ, সঙ্গে অভিষেকও! ফিকে হচ্ছে বিয়ে ভাঙার গুঞ্জন

অভিষেক-ঐশ্বর্যা ও অমিতাভ-ঐশ্বর্যা

শেষ আপডেট: 19 December 2024 21:38

দ্য ওয়াল ব্যুরো: বছরজুড়ে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক ভাঙার খবরে সরগর গোটা বলিউড। তবে যে ছবি ভাইরাল হয়েছে তাতে খানিকটা স্বস্তির শ্বাস ফেলছেন ভক্তরা। 

ঘটনা হল, বৃহস্পতিবার ঐশ্বর্যার মেয়ে আরাধ্যার স্কুলে অনুষ্ঠান ছিল। ধীরুভাই আম্বানি স্কুলের সেই অনুষ্ঠানে শ্বশুর অমিতাভের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল পুত্রবধূকে।

এদিন ঐশ্বর্যার বাহুডোরে অমিতাভের ছবি বচ্চনের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলছে এই ছবি-ভিডিওই অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য কলহের গুজবকে চুপ করিয়ে দিতে যথেষ্ট।

ভিডিওতে দেখা যায়, ঐশ্বর্যা অমিতাভের সঙ্গে এলেন। তারপরে অমিতাভের হাত ধরে ভিতরে নিয়ে গেলেন পুত্রবধূ। ঐশ্বর্যার পরনে ছিল এথনিক পোশাক। ভিডিওতে আরও দেখা যায়, অভিষেক-সহ সকলেই একটি গাড়ি করে চলে গেলেন। যাওয়ার আগে অভিবাদন জানালেন উদ্যোক্তাদের।


```