
শেষ আপডেট: 28 October 2023 12:11
দ্য ওয়াল ব্যুরো: দশেরার দিন দিল্লির লবকুশ রামলীলায় প্রথম কোনও মহিলা হিসেবে রাবণ দহনে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিজেপি ঘনিষ্ঠ হিসাবে এমনিতেই ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে তাঁর। তাই এবছর রাবণ দহন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে তিনি উপস্থিত থাকার পিছনে বিজেপিরই হাত দেখছেন অনেকে। তবে এবার সেই অনুষ্ঠানে কঙ্গনার থাকা নিয়েই প্রবল আপত্তি তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এক্স হ্যান্ডলে কঙ্গনার বিকিনি পরা ছবিও শেয়ার করেন এই বর্ষীয়ান গেরুয়া নেতা। তবে পাল্টা দিয়েছেন অভিনেত্রীও।
গত পরশু সকালে কঙ্গনার বিকিনি পরা একটি ছবি পোস্ট করে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, “সূত্রের খবর, ইনি ‘প্রায়শই উড়ে বেড়ান’। এই নিয়ে গসিপ হয় কেন? কারণ সংগঠনের মানুষজন একটু বেশিমাত্রায় কাজ করে ফেলেছেন। এঁকে মুখ্য অতিথি করাটা মর্যাদা পুরুষোত্তমের প্রতি অশোভনীয় আচরণ।” ব্যস! এতেই ক্ষেপে ওঠেন কঙ্গনা। পাল্টা পোস্ট করে স্বামীকে ধুয়ে দেন তিনি। বিকিনি পরিহিত ছবি পোস্ট করে সুব্রহ্মণ্যম স্বামী যে আসলে লিঙ্গবৈষম্যকে আরও মহিমান্বিত করেছেন, সে কথাও নিজের পোস্টের ছত্রে ছত্রে তুলে ধরেছেন ‘বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন’।
According to SPG gossip she is a “frequent flyer”. Why should SPG gossip? Because of the organisation is overworked. Her being made chief guest in the Ramlila final day is the organisation’s conduct unbecoming of respect for Maryada Purushottam. https://t.co/NYqXePl8Pj
— Subramanian Swamy (@Swamy39) October 26, 2023
With a swimsuit picture and sleazy narrative you are suggesting that I have nothing else to offer except for my flesh to get my way in politics ha ha I am an artist arguably the greatest of all time in hindi films, a writer, director, producer, revolutionary right wing… https://t.co/dEcqamn7qO
— Kangana Ranaut (@KanganaTeam) October 26, 2023
কঙ্গনা লেখেন, “একটা বিকিনি পরা ছবির সঙ্গে লেখা নোংরা মন্তব্য শেয়ার করে আপনি কি এটাই বোঝাতে চাইলেন যে, রাজনীতির পথে আমার শরীর ছাড়া আর কিছুই দেওয়ার নেই! আমি একজন শিল্পী আর তর্কসাপেক্ষভাবে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে ভাল লেখিকা, পরিচালক, প্রযোজক আর দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সার। আমার বদলে এখানে কোনও পুরুষ থাকলে এবং তাঁর মধ্যেও ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনা দেখা গেলে তাঁকেও কি আপনি মনে করতেন যে শরীরের বিনিময়ে রাজনীতিতে আসতে চাইছে! আপনার কথা বিকৃত মস্তিষ্কের মানুষের মতো শোনাচ্ছে।”