
ছকভাঙা লুকে অনুষ্কা শেঠি
শেষ আপডেট: 8 November 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: 'বাহুবলী' মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা প্রেমীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী অনুষ্কা শেঠি। ছবিতে রোম্যান্টিকতা হোক বা অ্যাকশন, অভিনেত্রীর 'নরম' গড়নের সহজাত লুকের প্রশংসা হয়েছে বারবার।
কিন্তু এবার অনুষ্কার একেবারে ছকভাঙা ছবি সামনে এসেছে। যেখানে নমনীয়তার কোনও ছাপই নেই। বরং কপালে রক্তচন্দনের টিকা, রক্তমাখানো হাতে ধরা জ্বলন্ত চুরুট। চোখে জল থাকলেও, অভিনেত্রীর মুখে ফুটে উঠেছে গনগনে রাগ।
VICTIM. CRIMINAL. LEGEND.
— UV Creations (@UV_Creations) November 7, 2024
The Queen will now rule the #GHAATI ❤????
Wishing 'The Queen' #AnushkaShetty a very Happy Birthday ✨#GhaatiGlimpse Video today at 4.05 PM ✨
In Telugu, Tamil, Hindi, Kannada and Malayalam.#HappyBirthdayAnushkaShetty@DirKrish @UV_Creations… pic.twitter.com/jgZEBPU5gx
বৃহস্পতিবার অনুষ্কার জন্মদিনেই মুক্তি পেয়েছে অনুষ্কার নতুন ছবি 'ঘাঁটি'র পোস্টার। কৃষ জাগলড়ামুড়ি পরিচালিত এই ছবির পোস্টারে পরিচিত লুকের বাইরে গিয়ে একেবারে অন্য লুকে হাজির হয়েছেন অনুষ্কা।
অনুষ্কার চরিত্রটাও যে বেশ ধূসর সেটারও আভাস মিলল পোস্টারে। যেখানে দেখা যাচ্ছে ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ। ছবির ক্যাপশনে বড় হরফে লেখা, 'নির্যাতিতা। অপরাধী। কিংবদন্তি। এবার ঘাঁটিতে রাজত্ব চলবে কুইনের।' জানা গিয়েছে, এই ছবিতে এক গাঁজা মাফিয়ার ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে।
অনুষ্কা ছাড়াও এই ছবিতে রয়েছেন রাম্য কৃষ্ণণ। 'বাহুবলী'র 'শিবগামী' চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন রাম্য। এছাড়াও ছবিতে রয়েছেন বিক্রম প্রভু, জগপতি বাবু, চৈতন্য রাও-সহ একাধিক নামজাদা অভিনেতারা। তেলেগু, তামিল, কন্নড়, মালয়লাম ও হিন্দি, মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে এই ছবি।