Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

অভিষেকের নামে কটূক্তি! রেস্তোরাঁ মালিককে মারধর সোহমের, নিউটাউনে শুটিংয়ে তুমুল অশান্তি

শুক্রবার নিউটাউনের সাপুরজির একটি রেস্তোরাঁর সামনে এই ঘটনায় তুমুল অশান্তি ছড়ায়।

অভিষেকের নামে কটূক্তি! রেস্তোরাঁ মালিককে মারধর সোহমের, নিউটাউনে শুটিংয়ে তুমুল অশান্তি

সোহম চক্রবর্তী

শেষ আপডেট: 8 June 2024 00:18

দ্য ওয়াল ব্যুরো: শুটিং করতে গিয়ে রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। শুক্রবার নিউটাউনের একটি রেস্তোরাঁর সামনে এই ঘটনায় তুমুল অশান্তি ছড়ায়। মারধরের অভিযোগ নিজেই স্বীকার করেছেন সোহম।

শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেই সময়ে রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। হোটেল মালিকের দাবি, তিনি হোটেলের সামনে থেকে অন্তত একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। তখন সোহমের নিরাপত্তারক্ষীরা জানান যে বিধায়কের শুটিং চলছে, তাই আপাতত এখান থেকে কোনও গাড়ি সরবে না। তখনই কড়া ভাষায় গাড়ি সরানোর বিষয়ে মালিক বলেন, “বিধায়ক বা যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে।“ এই নিয়েই নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। পরে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়।

হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। এরপর তাঁর সঙ্গেও হোটেল মালিকের বচসা বেঁধে যায়। অভিনেতার অভিযোগ, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি।

সোহমের কথায়, "হোটেলের মালিক ঔদ্ধত্য দেখাতে শুরু করেন। আমি শুনতে পাই উনি বলেছেন কে এমএলএ আমার জানার দরকার নেই। সবথেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গরম হয়ে যায়।” 

যদিও মালিকের বক্তব্য,  তিনি শুধুমাত্র হোটেলের গেট থেকে গাড়ি সরিয়ে পার্কিংয়ে রাখতে বলার কারণেই তাঁর উপর চড়াও হন সোহম সহ তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকী ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ। যদিও এক্ষেত্রেও রেস্তোঁরার মালিকের দাবি, তাঁকে থানার ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর পুরো ঘটনাটিতে কোনও অভিযোগ নেই বলে তাঁকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে।


```