Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

যুবরাজকে নিয়ে বিশেষ পরিকল্পনা আমিরের! কিনে ফেললেন বায়োপিকের স্বত্ব

সিনেমা তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের একাধিক বর্ণময় চরিত্রের বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। পিছিয়ে নেই ক্রীড়াদুনিয়ার তারকারাও।

যুবরাজকে নিয়ে বিশেষ পরিকল্পনা আমিরের! কিনে ফেললেন বায়োপিকের স্বত্ব

শেষ আপডেট: 11 November 2023 18:36

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন বায়োপিকের হিড়িক লেগেছে। আর সেই বায়োপিক যদি হয় কোনও ক্রীড়াবিদের, তাহলে সাফল্য যেন একপ্রকার নিশ্চিতই থাকে। এর আগে মিলখা সিং থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির মতো সফল ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে সিনেমা হয়েছে। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে যুবরাজ সিংয়ের নাম। এমনই উদ্যোগ নিলেন আমির খান।

সূত্রের খবর, খুব শিগগিরই বড়পর্দায় দেখা যাবে ক্রিকেটার যুবরাজ সিংয়ের জীবন কাহিনি। আমির খানের প্রযোজনা সংস্থার ব্যানারেই এই ছবি নির্মিত হতে চলেছে। ইতিমধ্যেই আমির নাকি যুবরাজের বায়োপিকের স্বত্ব কিনে ফেলেছেন। আপাতত কাহিনি লেখার কাজ চলছে। যদিও এপ্রসঙ্গে দুই তারকা মুখে কুলুপ এঁটেছেন! কেউই এই বিষয়ে কিছু বলতে চাইছেন না।

বাইশ গজের বাইরেও যুবরাজের জীবন বেশ রঙিন, একইসঙ্গে অন্ধকারও। শুধু ক্রিকেটে বিশ্বকাপ জয় নয়, ক্যানসারকেও হারিয়েছেন তিনি। মারণরোগের বিরুদ্ধে যুবরাজের লড়াইয়ের এই কাহিনিও সিনেমায় দেখাতে চান প্রযোজক আমির। তাঁর ফুসফুসে বাসা বেঁধেছিল ক্যানসার। ওই রোগের সঙ্গে লড়াই করে তিনি আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন।

উল্লেখ্য, সিনেমা তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন দেশের একাধিক বর্ণময় চরিত্রের বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। পিছিয়ে নেই ক্রীড়াদুনিয়ার তারকারাও। আগামী বছরের শুরুতেই জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ শুরু হবে। এবার যুবরাজ সিংয়ের বায়োপিক ক্রিকেটপ্রেমীদের কাছে বড় উপহার হতে চলেছে।

তবে আমির ফের কবে ক্যামেরার সামনে দাঁড়াবেন, তা এখনও পরিষ্কার নয়। ২০২১ সালে মুক্তি পাওয়া অভিনেতার শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছিল। এরপর থেকে তিনি নিজের প্রযোজনা সংস্থা থেকে একটার পর একটা ছবির ঘোষণা করলেও একটাতেও তিনি থাকবেন বলে নিশ্চিত নয়। এখন দেখার আমির কবে এবং কীভাবে কামব্যাক করেন।


```