Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ঈশ্বরের আসনে বিরাট কোহলি? গ্রাউন্ড স্টাফের কীর্তি মন জিতল সমর্থকদের! ভাইরাল ভিডিও

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়।

ঈশ্বরের আসনে বিরাট কোহলি? গ্রাউন্ড স্টাফের কীর্তি মন জিতল সমর্থকদের! ভাইরাল ভিডিও

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 27 September 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বিরাট কোহলি শুধুমাত্র টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারই নন, গোটা দেশের কাছে আবেগের অন্য নাম তিনি। বিরাটের ফর্ম ভাল থাকুক কিংবা খারাপ, ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে তিনি সবসময়ই রাজত্ব করেন। টিম ইন্ডিয়ার খেলা যেখানেই থাকুক না কেন, কিং কোহলির জনপ্রিয়তায় কখনই ভাটা পড়ে না।

শুক্রবার কানপুর টেস্টের আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। গোটা দেশে বিরাট কোহলির প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে, সেটা এই ভিডিওতেই স্পষ্ট। 

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে ফাইনাল প্র্যাকটিসের জন্য বিরাট কোহলিকে মাঠে দেখা গিয়েছে। তাঁর হাতে ব্যাটও ছিল।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়। সেকারণে উইকেট প্রথমে ঢেকে রাখা হয়েছিল। তবে বৃষ্টি থামার পর মাঠ কর্মীরা কভার সরাচ্ছিলেন।

এরই ফাঁকে গ্রাউন্ড স্টাফদের একজন বিরাটের দিকে এগিয়ে আসেন। তিনি বিরাটের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান। কিন্তু, অপর একজন মাঠ কর্মী তাঁকে টেনে ধরেন। বিরাট অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করেননি। তিনি সামনের দিকে হেঁটে চলে যান। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

চেন্নাই টেস্ট ম্যাচে কিং কোহলি একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। দুটো ইনিংসে তিনি যথাক্রমে ৬ এবং ১৭ রান করেন। প্রথম ইনিংসে হাসান মেহমুদ এবং দ্বিতীয় ইনিংসে মেহদি হাসান মিরাজের বলে তিনি আউট হয়ে যান। যদিও এই টেস্ট ম্যাচে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। কানপুরে বিরাট যে বড় রানের জন্য অপেক্ষা করছেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।


```