Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ব্যর্থতার আগুনে পুড়ছে মুখ, টেস্ট থেকে অবসর নেওয়া উচিত রোহিত-বিরাটের?

ওপেনার হিসেবে রাহুল তো ব্যর্থ হলেনই, উলটে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে কার্যত মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মা।

ব্যর্থতার আগুনে পুড়ছে মুখ, টেস্ট থেকে অবসর নেওয়া উচিত রোহিত-বিরাটের?

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 8 December 2024 08:58

দ্য ওয়াল ব্যুরো : টেস্ট ক্রিকেট থেকে অবিলম্বে অবসর গ্রহণ করা উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির? আপাতত এই দাবিতেই সরব গোটা দেশের ক্রিকেট সমর্থকরা। অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার পর এমনই দাবি উঠতে শুরু করেছে।

দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্ট মাত্র ১২৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে। এখনও টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ২৯ রানে পিছিয়ে। এই পরিস্থিতিতে রবিবার (৮ ডিসেম্বর) অর্থাৎ ম্য়াচের তৃতীয় দিনই এই ম্যাচ শেষ হবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

তবে সবথেকে চিন্তার বিষয়, এই টেস্ট ম্য়াচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে একজনও বড় রান করতে পারলেন না। প্রথমে রোহিত শর্মার কথায় আসা যাক। দ্বিতীয় সন্তান জন্মের কারণে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে তিনি খেলতে পারেননি। সেই ম্য়াচে কেএল রাহুল ওপেন করেন। দ্বিতীয় টেস্ট ম্য়াচে তিনি দলে ফিরলেও ঠিক করেন যে আর ওপেন করবেন না। রাহুলকে ওপেনিং স্লট ছেড়ে দিয়ে তিনি নিজে মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন।

ওপেনার হিসেবে রাহুল তো ব্যর্থ হলেনই, উলটে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে কার্যত মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে তিনি মাত্র ৩ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে কিছুটা বেশি ৬ রান করেছেন তিনি। তবে কামিন্সের যে বলটায় তিনি ক্লিন বোল্ড হলেন, সেটা এই সিরিজের অন্যতম সেরা ডেলিভারি বলা যেতেই পারে।

এবার বিরাট কোহলি। সবাই তাঁকে কিং কোহলি নামেই চেনে। মাঠের মধ্যে তাঁর আক্রমণাত্মক আচরণ বরাবরই সংবাদ শিরোনামে উঠে এসেছে। কিন্তু, ব্যাট করতে নামলে কোথায় যে সেই ঔদ্ধত্য লুকিয়ে পড়ে, সেই ব্যাপারে ভারতীয় ক্রিকেট সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

পারথের পাটা উইকেটে যেখানে যশস্বী জয়সওয়াল ১৬১ রান করেন, সেখানে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট বেশ হম্বিতম্বি করেছিলেন। কিন্তু, 'কিং' তকমা অর্জন করতে হলে তো প্রতিকূল পরিস্থিতিতেও ভাল পারফরম্য়ান্স করতে হবে। বিশেষ করে দল যেখানে ডুবতে বসেছে। অ্যাডিলেড টেস্টের জোড়া ইনিংসে তিনি একই ভুলের পুনরাবৃত্তি করতে প্যাভিলিয়নে ফিরে যান।

প্রথম ইনিংসে তো স্টার্কের বলে সিদ্ধান্তহীনতার কারণে তিনি আউট হয়েছিলেন। বলটা খেলবেন না ছাড়বেন, সেটা নিয়ে তাঁর সংশয় ছিল। শেষপর্যন্ত বল তাঁর ব্যাটের কানা লেগে দ্বিতীয় স্লিপে চলে যায়। সেখানে স্টিভ স্মিথ ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না। দ্বিতীয় ইনিংসেও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। বোল্যান্ডের একটা লেংথ ডেলিভারি তিনি ডিফেন্ড করতে যান। কিন্তু, সুইংয়ে পরাস্ত হলেন তিনি। বলটা কোহলির ব্যাটের কানা লেগে সোজা অ্যালেক্স ক্যারির দস্তানায় জমা পড়ে। আর সেইসঙ্গে ১১ রান করে তিনি ফিরে যান।

এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবিলম্বে অবসর গ্রহণ করুন। কারণ এবার তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সময় চলে এসেছে। ঋতুরাজ গায়কোয়াড় কিংবা সরফরাজ খানের মতো তরুণ ক্রিকেটাররা বাইরে বসে আছেন। এমনকী শ্রেয়স আইয়ারকে কেন দলে ফেরানো হচ্ছে না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিষয়টা নিয়ে ইতিমধ্যে যে বেশ জলঘোলা শুরু হয়েছে, তা বলা যেতেই পারে।


```