
হাফসেঞ্চুরি করার পথে সঞ্জু স্যামসন
শেষ আপডেট: 12 October 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে সঞ্জু স্যামসন আদৌ সুযোগ পাবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর আস্থা রাখেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটারের উপর। অবশেষে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন সঞ্জু। দিলেন যাবতীয় সমালোচনার যোগ্য জবাব।
হায়দরাবাদে আয়োজিত তৃতীয় টি-২০ ম্য়াচের শুরুতেই অভিষেক শর্মা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, তাতে স্যামসনের মনোসংযোগে কোনও প্রভাব পড়েনি। এই মাঠেই পাঁচ বছর আগে শতরান করেছিলেন সঞ্জু। সেই চেনা মাঠে আবারও তাঁকে চেনা ছন্দে দেখতে পাওয়া গেল। মাত্র ২২ বলে তিনি হাফসেঞ্চুরি করলেন। তাঁর ব্যাট থেকে আটটি বাউন্ডারি এবং জোড়া ছক্কা রয়েছে।
এই ম্য়াচে টিম ইন্ডিয়া ইতিমধ্যে একটি রেকর্ড কায়েম করেছে। পাওয়ার প্লে চলাকালীন ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ৮২ রান করেছে। আর সেইসঙ্গে টি-২০ ক্রিকেটের পাওয়ার প্লে'তে যুগ্মভাবে সর্বাধিক রান করল ভারত। বাংলাদেশ আপাতত যথেষ্ট ব্যাকফুটে রয়েছে, তা বলা যেতেই পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় ম্য়াচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
টস করতে এসে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'উইকেট দেখে বেশ ভাল মনে হচ্ছে। গত ম্য়াচেও আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। একটা টার্গেট সেট করে তারপর সেটাকে আমরা ডিফেন্ড করতে চাই।'
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং মায়াঙ্ক যাদব।