Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

'ফের চেনা ছন্দে...', শূন্যয় ফিরতেই ট্রোলিংয়ের মুখে সঞ্জু

পরপর ২ ম্য়াচে সঞ্জু রানের খাতা খুলতে পারলেন না।

'ফের চেনা ছন্দে...', শূন্যয় ফিরতেই ট্রোলিংয়ের মুখে সঞ্জু

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সঞ্জু স্যামসন

শেষ আপডেট: 13 November 2024 21:10

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার হয়ে এক লজ্জার রেকর্ডবুকে নাম লেখালেন সঞ্জু স্যামসন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পরপর ২ ম্যাচে শূন্য রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এমন নজির গড়েছিলেন কেএল রাহুল। চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে এই একই লজ্জার সাক্ষী হয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন (টি-২০) অধিনায়ক রোহিত শর্মা। আর এবার সঞ্জু স্যামসনের পালা।

তৃতীয় টি-২০ ম্য়াচে টস জেতেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক এইডেন মারক্রাম। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রোটিয়া ব্রিগেডের হয়ে বল করতে আসেন মার্কো জেনসেন। ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই তিনি সঞ্জুর অফ স্টাম্প উড়িয়ে দেন। টিম ইন্ডিয়ার এই ওপেনার ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।

ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট দলের প্রথম টি-২০ ব্যাটার হিসেবে পরপর ২ ম্য়াচে শতরান করেছিলেন স্যামসন। প্রথমে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে তিনি দুর্ধর্ষ শতরান করেন। এরপর চলতি সিরিজের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস দেখতে পাওয়া যায়। কিন্তু, এরপর দুটো ম্য়াচে তিনি রানের খাতা খুলতে না পারার কারণে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন। সকলেই স্বীকার করছেন, জোড়া শতরান করলেও ব্যাটার হিসেবে সঞ্জুর মধ্যে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ নভেম্বর) সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তিনি অভিযোগ করেন যে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার কারণে তাঁর ছেলের ১০ বছর নষ্ট হয়ে গিয়েছে। এই মন্তব্যের পর সঞ্জুকে নিয়ে আরও বেশি করে ট্রোলিং শুরু হয়ে গিয়েছে।

তবে তৃতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে দাপুটে ব্যাটিং করছেন অভিষেক শর্মা (৪২) এবং তিলক বর্মা (৩৪)। গত ২ ম্য়াচে অভিষেক বড় রান না পাওয়ায়, তাঁকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অবশেষে নিন্দুকদের যোগ্য জবাব দিচ্ছেন তিনি। সাত ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে।


```