Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

Rashid Khan: পাকিস্তান সুপার লিগ বয়কটের পথে রশিদ খান! কীসের সূত্রে ছড়াল জল্পনা?

২৭ বছরের স্পিনারের সঙ্গে পিএসএল-এ লাহোর কালান্দার্সের সম্পর্ক দীর্ঘদিনের। ২০২১ সালে যোগ দেন, আর সেই থেকে তিন মরশুমে শিরোপা জিতেছেন। 

Rashid Khan: পাকিস্তান সুপার লিগ বয়কটের পথে রশিদ খান! কীসের সূত্রে ছড়াল জল্পনা?

রশিদ খান

শেষ আপডেট: 18 October 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের উত্তেজনা। লাগাতার সংঘর্ষ। আর তার রেশ পড়ল বাইশ গজে। পাক বিমান হামলায় (Pakistan Air Strikes) প্রাণ হারান আটজন আফগান নাগরিক, তাঁদের মধ্যে রয়েছেন তিন তরুণ ক্রিকেটারও। আর এই নারকীয় ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন আফগান অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। জানিয়েছেন অসন্তোষ, খোলামেলা।

এবার আরও এক ধাপ এগিয়ে তাঁর ‘সম্ভাব্য’ কঠোর পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে! নিজের এক্স (X) প্রোফাইল থেকে রশিদ সরিয়ে দিয়েছেন ‘লাহোর কালান্দার্সে’র (Lahore Qalandars) নাম! আর এই ‘পরিবর্তন’ দেখেই গুঞ্জন—তাহলে কি পাকিস্তান সুপার লিগ (PSL) থেকে নাম তুলে নিচ্ছেন রশিদ? করতে চলেছেন বয়কট?

ইতিমধ্যে প্রকাশ্যে ধিক্কার জানিয়েছেন পাক সেনাবাহিনীর ‘অমানবিক’ হামলাকে। এক্স-এ রশিদের আবেগঘন পোস্ট—‘পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানের সাধারণ মানুষ, নারী, শিশু, এমনকি কিছু তরুণ ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। এ এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। নাগরিক এলাকাকে নিশানা করা একেবারেই অনৈতিক ও বর্বরোচিত। মানবাধিকারের এমন লঙ্ঘন কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না!’

রশিদের সেই বার্তায় আফগান বোর্ডের (ACB) জানায় পূর্ণ সমর্থন। কারণ, ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই পাকিস্তান আয়োজিত ত্রিদেশীয় সিরিজ (Tri-nation Series in Pakistan 2025) থেকে নাম তুলে নেওয়া হয়েছে। রশিদের বার্তা, ‘এই দুঃসময়ে আমি আমার দেশের পাশে। আমাদের জাতীয় মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে!’ যার সঙ্গে টুর্নামেন্ট প্রত্যাহারকে মিলিয়ে দেখতে চাইছেন অনেকে।

২৭ বছরের স্পিনারের সঙ্গে পিএসএল-এ লাহোর কালান্দার্সের সম্পর্ক দীর্ঘদিনের। ২০২১ সালে যোগ দেন, আর সেই থেকে তিন মরশুমে শিরোপা জিতেছেন। সফল জার্নি সত্ত্বেও বায়ো থেকে হঠাৎ দলের নাম মুছে ফেলা তাৎপর্যপূর্ণ। তাই রাতারাতি প্রশ্ন ছড়িয়েছে ক্রিকেটমহলে। যদিও এখনও পর্যন্ত রশিদ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবু তাঁর এই পদক্ষেপ অনেকের চোখেই নিঃশব্দ প্রতিবাদ। আফগানিস্তানের অলরাউন্ডার সামিউল্লাহ শিনওয়ারিও (Samiullah Shinwari) সুরে সুর মিলিয়ে এক্স-এ লিখেছেন, ‘পাক সেনার হামলায় তিন ক্রিকেটারের মৃত্যু শুধু পাকতিকা নয়, গোটা আফগান ক্রিকেট পরিবারের বেদনা। আমরা ওদের আত্মত্যাগ কোনওদিন ভুলব না!’


```