Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

'নিজের দোষেই ও...', মুখের উপর সত্যিটা বলে দিলেন পৃথ্বীর কোচ

শুভঙ্কর মিশ্রার পডকাস্ট শো'য়ে কয়েকদিন আগেই এসেছিলেন পৃথ্বী শ'র কোচ জ্বালা সিং।

'নিজের দোষেই ও...', মুখের উপর সত্যিটা বলে দিলেন পৃথ্বীর কোচ

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ

শেষ আপডেট: 29 November 2024 12:18

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ'র কেরিয়ারে যে অবনতি হয়েছে, তা দেখে একেবারে আশ্চর্য্য হননি তাঁর কোচ জ্বালা সিং। তাঁর কথায়, পৃথ্বী নিজের দোষেই এমন দুর্দিন ডেকে এনেছে।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ'র সময়টা আপাতত একেবারেই ভাল যাচ্ছে না। হালে মুম্বইয়ের রনজি ট্রফি স্কোয়াড থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। তৃতীয় রাউন্ডে মুম্বইকে খেলতে হবে ত্রিপুরার বিরুদ্ধে। 

তবে ২০২৪-২৫  মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি জায়গা করে নিয়েছেন। তবে ২৫ বছর বয়সি এই ক্রিকেটারের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে তাঁর প্রতি কোনও ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ প্রকাশ করেনি। 

উল্লেখ্য, এই নিলামে পৃথ্বীর বেস প্রাইস ছিল ৭৫ লাখ টাকা। একটা সময় তাঁকে ভারতীয় ক্রিকেটের আগামী প্রতিভা বলে মনে করা হত। কিন্তু, আপাতত তাঁর কেরিয়ার কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে।

শুভঙ্কর মিশ্রার পডকাস্ট শো'য়ে কয়েকদিন আগেই এসেছিলেন পৃথ্বী শ'র কোচ জ্বালা সিং। তিনি বললেন, 'আমি মনে করি গোটাটাই একটা প্রক্রিয়া। আমরা যেটাকে প্রতিভা বলি সেটা আসলে বীজ। এবার এই বীজ থেকে গাছ তৈরি করার জন্য ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা একজনের লাইফস্টাইল এবং নিয়মশৃঙ্খলা থেকে আসে। আর এই ধারাবাহিকতাই পৃথ্বীর মধ্যে নেই। একজনকে নিজের খেলা সবসময় উন্নত করা দরকার। কিন্তু, ও নিজের দোষেই নিজের দুর্দিন ডেকে এনেছে।'


```