Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ধোনির ফার্মহাউসে উপহার নিয়ে হাজির সান্তাক্লজ! জিভার বড়-দিনের 'সাক্ষী' মাহিও

বড়দিনের উৎসবের রঙে মাতল ধোনির পরিবার। রাঁচির ফার্মহাউসে হাজির হলেন সান্তাক্লজ, সঙ্গে ছিল উপহারের ঝুলি।

ধোনির ফার্মহাউসে উপহার নিয়ে হাজির সান্তাক্লজ! জিভার বড়-দিনের 'সাক্ষী' মাহিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 25 December 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের উৎসবের রঙে মাতল ধোনির পরিবার। রাঁচির ফার্মহাউসে হাজির হলেন সান্তাক্লজ, সঙ্গে ছিল উপহারের ঝুলি। ছোট্ট জিভার মুখে হাসি ফুটিয়ে তুলতে এবং মুহূর্তটিকে আরও মধুর করতে সান্তার রূপে ধরা দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনির স্ত্রী সাক্ষী সিং সেই মজার মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। গ্রুপ ফটোতে ছিলেন ধোনি, তাঁর কাছের মানুষরা এবং অবশ্যই সান্তাক্লজ। কিন্তু এই সান্তাক্লজকে দেখে প্রথমে কেউ চিনতে না পারলেও একটু খেয়াল করলেই বোঝা যায়, সান্তাক্লজ আর কেউ নন, তিনি স্বয়ং ধোনি।

মেয়ে জিভার আনন্দের জন্য সান্তার বেশ ধরতে একটুও দ্বিধা করেননি চেন্নাই সুপার কিংসের এই তারকা। পরিবার ও কাছের মানুষদের জন্য ধোনির এই ভালবাসা বারবার হৃদয় ছুঁয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতানো অব্যাহত রেখেছেন ধোনি। তবে বছরের বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসেন তিনি। 

ফার্মহাউসে পরিবারকে ঘিরে থাকা ধোনির নানা মুহূর্তের ছবি কখনও সাক্ষী, কখনও ধোনি নিজেই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এই বড়দিনে সান্তার সাজে ধোনি যেন একবারেই নতুন রূপে ধরা দিলেন, আর জিভার হাসি-ভরা মুখে সেই মুহূর্ত হয়ে উঠল আরও স্পেশাল।


```